Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বাঁপায়ে চোট পেয়ে আর খেলতে পারেননি তিনি। এবার তাকে নিয়ে মিলল বড় আপডেট (Hardik Pandya)।
কবে ফিরবেন তারকা অলরাউন্ডার? (Hardik Pandya)
ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। অবশেষে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ২২ গজে ফিরতে চলেছেন। গত মাসে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে বাঁপায়ের চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে যে তিনি নভেম্বর-ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন (Hardik Pandya)।
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ভারত ও দক্ষিণ আফ্রিকা ৩০ নভেম্বর রাঁচিতে তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে। তারপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো খবর অনুযায়ী ‘ছুটির পর হার্দিক ২১ অক্টোবর বেঙ্গালুরুর BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে-এ রিপোর্ট করেছেন। তিনি সেখানে থাকবেন এক মাস। ইতিমধ্যেই জিম সেশন শুরু করেছেন এবং দক্ষিণ একফ্ৰিকাৰ বিরুদ্ধে সাদা বলের সিরিজে কোনও এক সময়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।’
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকবেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। এই চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ তিনি খেলতে পারবেন না। ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া একদিনের সিরিজে তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও অনিশ্চিত।

আরও পড়ুন: Mithun Chakraborty: শ্বশুর হিসাবে মিঠুন কেমন? জানালেন ছেলের বউ
বৃহস্পতিবার সকালে শ্রেয়স এক্সে লেখেন, ‘প্রতিদিন একটু একটু করে সুস্থ হচ্ছি আমি। আপনাদের শুভকামনা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক বড় ব্যাপার এটা আমার কাছে। আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।’ সূত্রের খবর শ্রেয়স ভাল ভাবেই সেরে উঠছেন এবং তিন দিনের মধ্যে ছাড়াও পাবেন হাসপাতাল থেকে। প্রসঙ্গত ছট পুজোর দিন সূর্যকুমারের মা’কে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারের জন্য বিশেষভাবে প্রার্থনা করতে (Hardik Pandya)।


