Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার পথে অন্যতম (Moon Soil) বড় বাধা খাবারের জোগান। পৃথিবী থেকে নিয়মিত খাদ্য পাঠানো যেমন ব্যয়বহুল, তেমনই দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে তা কঠিনও। এই সমস্যার সম্ভাব্য সমাধানের দিশা দেখালেন বিজ্ঞানীরা। চাঁদের মাটির মতো পরিবেশে আলু ফলিয়ে পরীক্ষায় সাফল্য পেয়েছেন গবেষকরা।
নাসার সহায়তায় গবেষণা (Moon Soil)
আমেরিকার ওরেগন স্টেট (Moon Soil) ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নাসার সহায়তায় এই গবেষণা চালান। পরীক্ষায় ব্যবহার করা হয় দ্রুত বেড়ে ওঠা ‘মোডক’ প্রজাতির আলু। চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে তৈরি পাঁচ ধরনের উপাদানে আলু চাষের চেষ্টা করা হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘npj Microgravity’ জার্নালে।
কিভাবে সম্ভব? (Moon Soil)
চাঁদের মাটিকে রেগোলিথ (Moon Soil) বলা হয়। পাথরের গুঁড়ো ও ধুলোকণায় তৈরি এই স্তরে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব পদার্থ এবং নাইট্রোজেনের অভাব রয়েছে। সেই ঘাটতি পূরণ করতে গবেষকরা মেশান ভার্মিকম্পোস্ট, অর্থাৎ কেঁচোর সাহায্যে তৈরি জৈব সার।
পরীক্ষায় দেখা যায়, সার ছাড়া আলুর শিকড় বা কন্দের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি। তবে মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশাতেই আলু তৈরি হতে শুরু করে। ৩০ শতাংশ সার ব্যবহারে ফলন পৃথিবীর মাটিতে উৎপন্ন আলুর কাছাকাছি পৌঁছয়।
আরও পড়ুন: Akvan Update 2026: বিদায় নিচ্ছে ‘আকভান’, কবে থেকে ঝরবে না বৃষ্টি?
মহাকাশ অভিযানে আলু গুরুত্বপূর্ণ হতে পারে তার পুষ্টিগুণ ও ক্যালরির কারণে। এতে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন সি। তবে গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে। পৃথিবীর গ্রিনহাউসে কৃত্রিম চন্দ্র-মাটিতে এই পরীক্ষা হয়েছে, প্রকৃত চাঁদের মাটিতে নয়। উৎপন্ন আলুগুলিও আকারে ছোট ছিল।


