Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের গ্রামীণ স্থানীয় নির্বাচনে (Rajasthan Panchayat Elections) উল্লেখযোগ্য সাফল্য পেল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ-দুই স্তরেই বিজেপির তুলনায় বেশি আসনে জয় পেয়েছে হাত শিবির। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে স্পষ্ট হয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকায় কংগ্রেসের অবস্থান শক্তিশালী হয়েছে।
কংগ্রেসের পাল্লা ভারী (Rajasthan Panchayat Elections)
কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪১৯টি পঞ্চায়েত (Rajasthan Panchayat Elections) সমিতির মধ্যে ৪১৮টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ২৬৯টি সমিতিতে বোর্ড গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। বিজেপি এই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৭৩টিতে। বাকি ৬৩টি সমিতিতে এগিয়ে রয়েছে অন্যান্য দল। আসনভিত্তিক হিসাবেও কংগ্রেসের পাল্লা ভারী। দলটি পেয়েছে ৩,৭০১টি আসন, বিজেপির জয় হয়েছে ২,১৮১টিতে।
জেলা পরিষদ নির্বাচনেও এগিয়ে কংগ্রেস (Rajasthan Panchayat Elections)
জেলা পরিষদ নির্বাচনেও এগিয়ে (Rajasthan Panchayat Elections) কংগ্রেস। ফল ঘোষিত ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ৯টিতে। একটি জেলা পরিষদে অন্যান্যরা এগিয়ে থাকলেও দু’টি জায়গায় কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আসনসংখ্যার নিরিখে কংগ্রেসের ঝুলিতে ৫৯৯টি এবং বিজেপির দখলে ৩০১টি আসন।
কার কত আসন?
অন্যান্য দলগুলির মধ্যে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি পেয়েছে ৪৯৬টি পঞ্চায়েত সমিতির আসন। ভারত আদিবাসী পার্টির প্রাপ্তি ২৭৬, বিএসপির ৬০ এবং আম আদমি পার্টির মাত্র দু’টি আসন। নির্দল প্রার্থীরা জিতেছেন ৬২৭টি আসনে।
আরও পড়ুন: Akvan Update 2026: বিদায় নিচ্ছে ‘আকভান’, কবে থেকে ঝরবে না বৃষ্টি?
এই ফলকে স্বাগত জানিয়ে রাহুল গান্ধী সমাজমাধ্যমে বলেন, গ্রামের মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, গত সেপ্টেম্বরে পুরসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল। ফলে রাজস্থানের গ্রামীণ ও শহুরে নির্বাচনের ফলাফলে স্পষ্ট পার্থক্য দেখা গেল।


