Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যালেন্ডারে শীতের আগমন মানেই (Polar Night) কোথাও কোথাও দিনের দৈর্ঘ্য কমে যাওয়া। কিন্তু পৃথিবীর এমন একটি শহর রয়েছে, যেখানে শীতকালে টানা দু’মাসেরও বেশি সময় সূর্যের দেখা মেলে না। আমেরিকার আলাস্কার উত্তর প্রান্তের উতকিয়াগভিক শহরে শুরু হয়েছে সেই বিশেষ প্রাকৃতিক ঘটনা, যার নাম ‘পোলার নাইট’ বা মেরু রাত্রি।
অস্ত গিয়েছে সূর্য (Polar Night)
স্থানীয় সময় ১৮ নভেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে বছরের শেষ (Polar Night) বারের মতো অস্ত গিয়েছে সূর্য। এরপর আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আর সূর্যোদয় হবে না সেখানে। অর্থাৎ প্রায় ৬৫ দিন সূর্য থাকবে দিগন্তের আড়ালে। ওই দিন সূর্য উঠেছিল দুপুর ১২টা ৪১ মিনিটে। মাত্র ৬১ মিনিট আকাশে থাকার পরই অস্ত যায় সূর্য।
কেন এমন ঘটনা ঘটে? (Polar Night)
এর নেপথ্যে রয়েছে পৃথিবীর অক্ষের প্রায় ২৩.৫ ডিগ্রি (Polar Night) হেলে থাকা। সূর্যকে প্রদক্ষিণ করার সময় শীতকালে উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঝুঁকে থাকে। ফলে উত্তর মেরু সংলগ্ন অঞ্চলগুলিতে সূর্যের আলো পৌঁছতে পারে না। উতকিয়াগভিক আর্কটিক সার্কলের প্রায় ৩২০ মাইল উত্তরে অবস্থিত হওয়ায় সেখানে এই প্রভাব স্পষ্ট।
শুধুই অন্ধকার?
তবে দীর্ঘ রাত মানেই সারাক্ষণ অন্ধকার নয়। দুপুরের দিকে কয়েক ঘণ্টা আকাশে দেখা যায় গোধূলির মতো নীলচে-লাল আভা। একে বলা হয় ‘সিভিল টোয়াইলাইট’। ২১ ডিসেম্বরের পর সেই ক্ষীণ আলোও আরও কমে আসে।
আরও পড়ুন: Akvan Update 2026: বিদায় নিচ্ছে ‘আকভান’, কবে থেকে ঝরবে না বৃষ্টি?
প্রায় ৪২০০ মানুষের এই শহরে অবশ্য জীবন থেমে থাকে না। স্কুল, অফিস, সামাজিক অনুষ্ঠান সবই চলে স্বাভাবিক নিয়মে। স্থানীয় ইনুপিয়াত জনগোষ্ঠীর মানুষ আবহাওয়া ও সমুদ্রের বরফের পরিস্থিতি বুঝে শিকার ও মাছ ধরার কাজ করেন। দীর্ঘ অন্ধকারের মধ্যেও পরিষ্কার আকাশে দেখা মেলে মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিসের। প্রকৃতির এই ব্যতিক্রমী ছন্দের সঙ্গেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানিয়ে নিয়েছেন উতকিয়াগভিকের বাসিন্দারা।


