Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। সেই বিধ্বংসী ব্যাটিংয়ের পর থেকেই তাঁকে ফের মাঠে দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারত এ-র ম্যাচেও তাই নজরের কেন্দ্রে ছিলেন এই তরুণ ওপেনার। এ দিন দ্বিশতরান না এলেও ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব। মাত্র ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, আগ্রাসী ব্যাটিংয়ের মেজাজ এখনও অটুট!
শুরু থেকেই আক্রমণ, বাউন্ডারি-ছক্কায় মাত বৈভব (Vaibhav Suryavanshi)
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত এ দলের অধিনায়ক তিলক বর্মা। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশীর সঙ্গে নামেন অভিষেক শর্মা। শুরু থেকেই দুই ব্যাটার আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। শ্রীলঙ্কার বোলারদের উপর চাপ তৈরি করতে সময় নেননি তাঁরা।
বিশেষ করে বৈভবের ব্যাটিংয়ে ছিল চেনা আগ্রাসন। মাত্র ২৭ বলের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তাঁর প্রতিটি আক্রমণেই যেন ধরা পড়ছিল বড় ইনিংস খেলার ইঙ্গিত।
বৈভবের ব্যাটিংয়ে যুবরাজের ছায়া! (Vaibhav Suryavanshi)
এক সময় মনে হচ্ছিল, ফের বড় কোনও ইনিংস উপহার দিতে চলেছেন বিহারের এই তরুণ প্রতিভা। অফ স্পিনারের বিরুদ্ধে মিড অফের উপর দিয়ে দুরন্ত ছক্কা হাঁকানোর পর অতিরিক্ত কভার অঞ্চলে কাট করে চার মারেন তিনি। বৈভবের শট নির্বাচন ও আগ্রাসী ব্যাটিং দেখে অনেক ক্রিকেটপ্রেমীরই মনে পড়ে যায় প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের কথা।
তবে তাঁর সেই ঝোড়ো ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। শ্রীলঙ্কার বোলার লিয়ানাগের শর্ট বলে বিপাকে পড়েন বৈভব। লাসিথ ক্রুসপুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২৭ বলে ৪০ রান করে যখন আউট হন, তখন ভারত এ-র স্কোর এক উইকেটে ৮০।
বৈভব ফিরলেও থামল না ভারত এ-র দাপট (Vaibhav Suryavanshi)
বৈভবের উইকেট পড়লেও ভারত এ দলের রানের গতি কমেনি। অন্য প্রান্তে নিজের পরিচিত আক্রমণাত্মক ছন্দে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা (Vaibhav Suryavanshi)। অধিনায়ক তিলক বর্মাও ইনিংসের গতি ধরে রাখার দায়িত্ব নেন।
আরও পড়ুন: AFC Champions League: মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ! হাফটাইমেই বদলে গেলেন রেফারি
এ দিন বৈভব দ্বিশতরানের পুনরাবৃত্তি করতে না পারলেও তাঁর ২৭ বলে ৪০ রানের ইনিংস আবারও বুঝিয়ে দিল, কেন তাঁকে ঘিরে এত প্রত্যাশা। অল্প সময়ের জন্য ক্রিজে থেকেও নিজের ব্যাটিংয়ের ছাপ রেখে গেলেন এই তরুণ ওপেনার।



