Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টে বাংলার টি–টোয়েন্টি দলে সামি (Mohammad Shami)।
আইপিএল-এর আগে বিশেষ প্রস্তুতিতে সামি (Mohammad Shami)
রঞ্জিতে বল হাতে আগুন ঝরানোর পর এবার মহম্মদ সামিকে খেলতে দেখা যাবে সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টে। আইপিএল নিলামের আগে এবার নিজেকে প্রমাণ করতে মরিয়া বাংলার তারকা পেসার। সৈয়দ মুস্তাক আলি ট্রফি, দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। বাংলা রয়েছে এলিট গ্রুপ সি-তে, আর এই টুর্নামেন্টে তাদের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদে (Mohammad Shami)।
রঞ্জিতে বেশ ভাল ছন্দে খেলতে দেখা গেছে বাংলাকে। ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বাংলা রয়েছে গ্রুপ শীর্ষে। এবার সামনে টি–টোয়েন্টি টুর্নামেন্ট। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঘোষিত ১৭ জনের বাংলা দল। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সেই সঙ্গে বাংলার হয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মহম্মদ সামিও। বাংলার অভিযান শুরু হবে ২৬ নভেম্বর থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। তারপর ম্যাচ রয়েছে গুজরাট (২৮ নভেম্বর), পাঞ্জাব (৩০ নভেম্বর), হিমাচল প্রদেশ (২ ডিসেম্বর), সার্ভিসেস (৪ ডিসেম্বর), পুদুচেরি (৬ ডিসেম্বর), হরিয়ানা (৮ ডিসেম্বর)। বাংলার সামনে বেশ কঠিন লড়াই (Mohammad Shami)।

বাংলা দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রঞ্জির অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে। দলে উইকেট কিপার হিসেবে রয়েছে অভিষেক পোড়েল ও শাকিব হাবিব গান্ধী। তাছাড়াও দলে রাখা হয়েছে আকাশদীপ ও শাহবাজ আহমেদকেও। দলে রয়েছে যুধাজিৎ গুহও। তবে সবার নজর থাকবে মহম্মদ সামির দিকে। দীর্ঘদিন জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ রয়েছে। রঞ্জিতে ধারাবাহিকভাবে পারফর্ম করার পরেও দলে ডাক না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের।

আরও পড়ুন: Shreyas Iyer: ২২ গজে ফেরার অপেক্ষা আরও বাড়ল শ্রেয়সের
অন্যদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলবেন সূর্যকুমার যাদব। নেতৃত্ব দেবেন শার্দূল ঠাকুর। মহারাষ্ট্রের নেতৃত্বে রুতুরাজ গায়কোয়াড়। কর্নাটক দলে আছেন দেবদত্ত পাডিক্কাল, করুণ নায়ার (Mohammad Shami)।
বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), যুবরাজ কেশওয়ানি, প্রিয়াংশু শ্রীবাস্তব, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কণিষ্ক শেঠ, করণ লাল, সক্ষম চৌধুরী, মহম্মদ সামি, আকাশদীপ, সায়ন ঘোষ, ঋত্বিক চট্টোপাধ্যায়, যুধাজিৎ গুহ, শ্রেয়ান চক্রবর্তী।


