Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: খাঁটি খাবার, ঘরোয়া স্বাদ আর শিকড়ের টান—এই তিনের মেলবন্ধন ঘটিয়ে নতুন উদ্যোগ কলকাতার একদল যুবক-যুবতীর (Sabarna Pure)। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে, ঘরে তৈরি খাবার কিংবা সম্পূর্ণ নির্ভেজাল ও খাঁটি খাদ্যসামগ্রী কিনতে গেলে পকেট থেকে অনেকটা বেশি টাকা খরচ করতে হয়। সেই ধারণাকেই বদলে দিতে এগিয়ে এসেছেন কলকাতার কয়েকজন তরুণ-তরুণী। তাঁদের উদ্যোগের নাম ‘সাবর্ণ পিওর’। এই সংস্থার মূল লক্ষ্য, সাধারণ মানুষের নাগালের মধ্যে খাঁটি ও ঘরোয়া খাবার পৌঁছে দেওয়া।

শীতের মরশুমে খেজুর গুড় ও খাঁটি মধুর বিশেষ আকর্ষণ (Sabarna Pure)
‘সাবর্ণ পিওর’-এর খাদ্যপণ্যের তালিকায় রয়েছে একাধিক আকর্ষণীয় সামগ্রী। বিশেষ করে শীতের মরশুমে খাঁটি খেজুর গুড় ও মধুর চাহিদার কথা মাথায় রেখে এই দুটি পণ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে ঘরে তৈরি আচার, নির্ভেজাল বড়ি, ঘি, দুধের সর চাল-সহ নানা ধরনের খাদ্যসামগ্রী।
সংস্থার দাবি, মৌমাছি প্রতিপালন বা বি-ফার্মিংয়ের মাধ্যমে সংগৃহীত মধু গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মধুতে যাতে কোনওরকম ভেজাল কিংবা কৃত্রিম সিরাপের মিশ্রণ না থাকে, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত ঘরোয়া স্বাদ ও প্রাকৃতিক খাদ্যসামগ্রীর প্রতি মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ।

চাষিদের ন্যায্য দাম, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য (Sabarna Pure)
শুধু খাদ্যপণ্য বিক্রি করাই ‘সাবর্ণ পিওর’-এর একমাত্র উদ্দেশ্য নয়। এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কৃষক ও গ্রামীণ উৎপাদকদের পাশে দাঁড়ানো। সরাসরি চাষিদের কাছ থেকে ন্যায্য দামে খাদ্যসামগ্রী সংগ্রহ করে তা ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। এর ফলে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমবে এবং পণ্যের লভ্যাংশের বড় অংশ সরাসরি চাষিদের হাতে পৌঁছবে। সংস্থার উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ উৎপাদকরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনই নিজেদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার ক্ষেত্রেও নতুন সুযোগ পাবেন।

আরও পড়ুন: Sheikh Hasina: বিজয় দিবসেই দেশে ফেরার ঘোষণা মুজিবকন্যার, সীমান্তে হাই অ্যালার্ট
নতুন প্রজন্মের কাছে শিকড়ের খাবার ও গ্রাম্য জীবনের বার্তা
বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল খাদ্যাভ্যাসের মধ্যে অনেকেই আবার ফিরে যেতে চাইছেন পরিচিত ঘরোয়া স্বাদের কাছে। সেই প্রবণতাকে সামনে রেখেই ‘সাবর্ণ পিওর’-এর পথচলা। নতুন প্রজন্মকে শুধু ব্যবসার সঙ্গে যুক্ত করাই নয়, গ্রামবাংলার জীবনযাত্রা, কৃষিকাজ এবং ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির প্রতিও আগ্রহী করে তোলার লক্ষ্য রয়েছে উদ্যোক্তাদের। পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।



