Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজ্য (Suvendu Adhikari) রাজনীতিতে শুরু নতুন বিতর্ক। কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অবিভক্ত তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বর্তমানে নেই। ফলে বিরোধী দলনেতার পদ নিয়ে তাদের আপত্তিরও বিশেষ গুরুত্ব থাকা উচিত নয়।
আদালতের নির্দেশ (Suvendu Adhikari)
উল্লেখ্য, বিধানসভার (Suvendu Adhikari) স্পিকার রথীন্দ্রনাথ বসু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার মামলার শুনানিতে আগের সিদ্ধান্ত খারিজ করে দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা সংক্রান্ত বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্পিকারকে।
মুখ্যমন্ত্রীর দাবি (Suvendu Adhikari)
আদালতের এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে তৃণমূলের দুটি পৃথক গোষ্ঠী রয়েছে। তাঁর বক্তব্য, একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং অন্যটি গণতান্ত্রিক তৃণমূল। বিধানসভায় গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক সংখ্যা বেশি বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, পরিষদীয় রীতি অনুযায়ী যে পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার পাওয়া উচিত।
আরও পড়ুন: Ritabratas LoP Status: হাইকোর্টে ধাক্কা ঋতব্রতর, বিরোধী দলনেতার স্বীকৃতি খারিজ করল আদালত
এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


