Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্যাসে দুধ গরম(Boiling Milk)করতে বসালেন। একটু নজর ঘোরামাত্রই অঘটন। দুধ উথলে পড়ে গ্যাস নোংরা। যাকে বলে যাচ্ছে তাই দশা। গ্যাস ওভেন, বার্নার অপরিষ্কার। সেই অভেন পরিষ্কার করতে গিয়ে কালঘাম ছুটে যায় কখনও কখনও। তার ফলে পরিষ্কারের ঝক্কি যেমন বাড়ে তেমন আবার সময় ও দুধ নষ্ট এবং পরিশ্রমও। কমবেশি প্রতিটি হেঁশেলেই এই সমস্যাটি পরিচিত। অথচ কিছু উপায় মেনে চললেই কিন্তু এত সব ঝক্কি এড়ানো সম্ভব।। আপনার জন্য রইল টিপস।
বড় পাত্রের ব্যবহার(Boiling Milk)
ছোট কোনও পাত্রে দুধ বসালে এই সমস্যা সবচেয়ে বেশি হয়। তাই দুধ জ্বাল(Boiling Milk) দেওয়ার সময়ে বড় পাত্র ব্যবহার করুন। যদি আঁচ তুলনায় একটু বেশি থাকে, সে ক্ষেত্রেও দুধ উথলে ওঠার আশঙ্কা কম। তাই দুধ সব সময়ে বড় চওড়া পাত্রে জ্বাল দেওয়া জরুরি।

কাঠের হাতা দিয়ে নাড়াচ়ড়া করুন(Boiling Milk)
দুধ উপচে(Boiling Milk)পড়ার ঝুঁকি এড়াতে কাঠের খুন্তি ব্যবহার করতে পারেন। গ্যাসে দুধের পাত্রটি বসিয়ে তার উপর একটি কাঠের হাতা রেখে দিন। দুধ নাড়াচাড়া করতে হলেও কাঠের খুন্তি দিয়েই করুন, এর ফলে দুধ উপচে ওঠার সুযোগ পাবে না।

আরও পড়ুন: Summer vegetables: গরমে শরীর থাকবে ঠান্ডা, জানেন গরমে শরীর ঠান্ডা রাখে কোন ৫ সব্জি?
অল্প মাখন দিন
দুধ উথলানো সামলাতে আরও একটি সহজ কার্যকরী টোটকা হল মাখন। দুধ বসানোর আগে পাত্রের ধার বরাবর একটু মাখন মাখিয়ে নিন। এ বার পাত্রে দুধ ঢেলে গ্যাসের উপর রাখুন আঁচ কমিয়ে। এতে দুধ আর উথলে উঠবে না। মাখন না থাকলে সামান্য তেলও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: Gift Ideas: মাতৃদিবসে মায়ের মুখে হাসি ফোটাতে কী দেবেন উপহার? জেনে নিন সেরা আইডিয়া
মৃদু আঁচে দুধ গরম
দুধ সামান্য গরম হলেই গ্যাস কমিয়ে দিন। এতে দুধ কিছুতেই উপচে পড়তে পারবে না। দুধ ফুটতে হয়তো বেশি সময় লাগবে কিন্তু গ্যাস নোংরা হবে না।

স্টেইনলেস স্টিলের বাটির ব্যাবহার
দুধ অ্যালুমিনিয়াম না সব সময় স্টেইনলেস স্টিলের বাটিতে গরম করতে বসান। এতে মাঝারি আঁচে দুধ ঠিকমতো গরম হবে আর উপচেও পড়বে না। এছাড়াও দুধ ফুটে উঠলে ফেনার উপর একটু জল ছিটিয়ে দিন। এতে দুধ উপচে পড়বে না। এইপন্থা তুলনায় অনেকটা সহজও।


