Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ফের উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের এই অঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজে অভিযান চালাতে গিয়ে সশস্ত্র গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী (Anti-Terror Operation)। অন্তত চার জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। অনুমান করা হচ্ছে, এই জঙ্গিরা পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবা-র সদস্য।
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে কাশ্মীরের কুলগাম জেলায় অভিযান শুরু হলেও পরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে শুকরু কেল্লার এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। সেখানেই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে তল্লাশি শুরু করে সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল (Anti-Terror Operation)। অভিযান চলাকালীন জওয়ানদের উপস্থিতি টের পেয়েই গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। প্রায় দু’ঘণ্টা ধরে চলতে থাকা এই এনকাউন্টার এখনও চলমান বলেই খবর।
‘অপারেশন সিঁদুর’-এর রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি অভিযান (Anti-Terror Operation)
গত সপ্তাহেই ভারতীয় সেনা বড়সড় পদক্ষেপ নেয় ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে। সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় (Anti-Terror Operation)। সেনা সূত্রের খবর, ওই অভিযানের পর থেকেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি নেটওয়ার্ক নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সেই পরিপ্রেক্ষিতেই এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:http://India Pak Tensions : সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং জল- তিন সমস্যা নিয়ে আলোচনা চায় পাকিস্তান!
সূত্রের দাবি, সোপিয়ানে লুকিয়ে থাকা এই জঙ্গিরা ‘পহেলগাঁও কাণ্ড’-এর সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই উপত্যকার বিভিন্ন অঞ্চলে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ বাহিনী।
চলছে গুলির লড়াই, বাড়ছে উত্তেজনা (Anti-Terror Operation)
মঙ্গলবার সকালের পর থেকে এলাকা জুড়ে থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী (Anti-Terror Operation)। গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সেনা সূত্রে জানানো হয়েছে, জঙ্গিদের নিকেশ করতে অভিযান চলবে যতক্ষণ না এলাকা সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা করা যায়।
আরও পড়ুন: Operation Sindoor: ভারতের প্রত্যাঘাতে তছনছ পাকিস্তানের সেনাঘাঁটি! প্রকাশ্যে সেনার ভিডিও
সোপিয়ানের এই অভিযান কাশ্মীর উপত্যকায় ফের নতুন করে সন্ত্রাস দমন অভিযানকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও তীব্র হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সেনা কর্তারা।


