Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গোলাবাড়ি স্টাইলে কালো মটন কষা (Special Mutton Kasha Recipe) আর সাথে লাচ্ছা পরোটা – একসঙ্গে দুটো যেন স্বাদের রাজ্য! বাংলার ঐতিহ্যবাহী এই মশলাদার কালো মটন কষা যেকোনো ভোজনসেবার আসরে এক অন্যরকম জমজমাট পরিবেশ সৃষ্টি করে। আর যদি সঙ্গে থাকে গরম গরম লাচ্ছা পরোটা, তাহলে খাবার আনন্দ বহুগুণে বেড়ে যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সহজেই ঘরে তৈরি করার রেসিপি, যার মাধ্যমে আপনি এই লোভনীয় খাবার তৈরি করতে পারবেন।
কালো মটন কষার প্রস্তুতি (Special Mutton Kasha Recipe)
প্রথমে মটন ভালো করে ধুয়ে (Special Mutton Kasha Recipe) নিন। তারপর আধা ঘণ্টা আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গোলমরিচ দিয়ে মেরিনেট করে রাখুন। মেরিনেশনের পর মটনের মধ্যে মশলা ঢুকে যাবে এবং রান্নায় স্বাদ বাড়াবে।
ভাল করে কষান (Special Mutton Kasha Recipe)
একটি প্যানে ঘি বা তেল গরম করে তাতে কাঁচা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা (Special Mutton Kasha Recipe) ফোড়ন দিন। এই মশলা থেকে গন্ধ আসা শুরু করলে কাটা পেঁয়াজ দিয়ে বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো পেস্ট দিয়ে ভাজুন যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এবার মেরিনেট করা মটন প্যানে দিয়ে ভাল করে কষান। যত ধৈর্য ধরে ভাল করে কষাবেন, স্বাদ ও রঙ ততই ভাল হবে। এরপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না মটন নরম হয়। প্রেসার কুকারে সিটি কিন্তু এই রান্নায় একেবারেই নিষিদ্ধ।
মটন কষা তৈরি
এবার রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিন মটনের উপরে। ব্যাস আর কি! গোলাবাড়ি স্টাইলে কালো মটন কষা তৈরি। মাংসের গাঢ় কালো রঙ আর ঘন মশলার সুগন্ধে খিদে আরও চারগুণ বেড়ে যাবে নিশ্চিত।
লাচ্ছা পরোটার রেসিপি
লাচ্ছা পরোটার জন্য ময়দা, নুন ও তেল বা ঘি মিশিয়ে নরম ময়দার গোলা তৈরি করুন। ময়দার গোলাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং প্রতিটা ভাগকে গোল করে নিতে হবে। এবার প্রতিটা ছোট বেল্লা রোল করে শিঙাড়া মত গড়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ময়দার রোলগুলো হাত দিয়ে চাপ দিয়ে পাতলা বেল্লা বানিয়ে তেল বা ঘি ছিটিয়ে দিন। বেল্লা থেকে ভাঁজ তৈরি করে আবার বেলুন। এই ভাঁজ থেকেই লাচ্ছার সৃষ্টি হয়।
পরোটা ভাজুন
পরোটাগুলো ভালো করে তাওয়ায় ভাজুন যতক্ষণ না দুই পাশই সোনালি বাদামী হয়ে যায়। গরম গরম লাচ্ছা পরোটার সঙ্গে কালো মটন কষা পরিবেশন করুন।
আরও পড়ুন: Amit Shah: পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গ সফর, বিশ বাঁও জলে সভাপতি নির্বাচন!
পরিবেশন ও টিপস
গোলাবাড়ি কালো মটন কষা এমন এক স্বাদের আইটেম যা পরিবারের সবাইকে মুগ্ধ করবে। বিশেষ দিন কিংবা পারিবারিক আড্ডার জন্য এটি আদর্শ। সঙ্গে গরম গরম লাচ্ছা পরোটা থাকলেই চলবে। কষার ঝাল ও মশলার মাত্রা আপনার পছন্দ মতো সামঞ্জস্য করতে পারেন। এভাবে ঘরেই তৈরি করতে পারবেন প্রিয় গোলাবাড়ির কালো মটন কষা ও লাচ্ছা পরোটার জুটি, যা স্বাদে দারুণ এবং দেখতে আকর্ষণীয়। এখন আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার নেই, নিজের হাতে এই স্বাদ উপভোগ করুন।


