Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সামনেই গণপতি বাপ্পার পুজো (Puran Poli)। মহারাষ্ট্র ও পশ্চিম ভারতের এই জনপ্রিয় উৎসবে গণেশকে নানা ধরনের মিষ্টি নিবেদন করা হয়। মোদকের পাশাপাশি পুরণ পোলিও উৎসবের অন্যতম পরিচিত পদ। ডাল, গুড় ও এলাচের সুগন্ধে তৈরি এই নরম মিষ্টি রুটি উৎসবের খাবারের তালিকায় এনে দেয় ঐতিহ্যের স্বাদ।
বানাবেন কিভাবে? (Puran Poli)
পুরণ পোলি (Puran Poli) তৈরি করতে প্রথমে অড়হর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হয়। ডাল নরম হয়ে গেলে অতিরিক্ত জল ঝরিয়ে একটি পাত্রে নিতে হবে। এরপর কড়াইয়ে ডাল ও গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে এলাচ গুঁড়ো ও সামান্য জায়ফল গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণই পুরণ। ঠান্ডা হলে তা ভালো করে মেখে ছোট ছোট লেচি তৈরি করতে হবে।

আরও পড়ুন: Rekha Patra: ‘আদালতের নির্দেশ আমার পক্ষে’, ভাইরাল ভিডিও বিতর্কে রেখার পাল্টা জবাব
অন্যদিকে ময়দা বা আটা, সামান্য নুন ও তেল দিয়ে নরম করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এবার ময়দার লেচির মধ্যে পুরণ ভরে সাবধানে বেলে নিতে হবে। তাওয়ায় অল্প ঘি দিয়ে দুই পিঠ সোনালি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পুরণ পোলি।


