Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এবারের কলকাতা ইসকন রথযাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ (ISCKON Rath Yatra) হয়ে উঠেছে কারণ জগন্নাথ দেবের রথে ব্যবহার করা হচ্ছে সুখোই যুদ্ধবিমানের চাকা। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ‘অপারেশন সিঁদুরে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই সুখোই যুদ্ধবিমানের চাকা এবার রথযাত্রার মঞ্চে নিজের উপস্থিতি নিশ্চিত করল। আগামী ২৭ জুন কলকাতার বিভিন্ন পয়েন্ট দিয়ে যাত্রা করবে জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথ, যা এবার গড়াবে এই শক্তিশালী যন্ত্রাংশের ওপর।
সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে (ISCKON Rath Yatra)
শনিবার, রথে নতুন এই চাকা লাগানোর পর প্রায় ২৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সফল ট্রায়াল (ISCKON Rath Yatra) সম্পন্ন হয়েছে। ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, “সুখোইয়ের নাম শুনে কেউ ভাববেন যে আমরা তা বিশেষভাবে চেয়েছি, কিন্তু আসলে ঠাকুরের ইচ্ছায় এই উদ্যোগ সম্ভব হয়েছে।”
ভারতীয় বায়ুসেনার গর্ব (ISCKON Rath Yatra)
সুখোই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার (ISCKON Rath Yatra) গর্ব। এটি সুপারসনিক ফাইটার জেট হিসেবে পরিচিত। ইসকন সূত্রের খবর, প্রায় ৪৮ বছর আগে কলকাতা ইসকনের রথে একটি বড় দুর্ঘটনা ঘটে। সেই সময়ে রথের চাকা মাঝরাস্তায় ভেঙে গেলে জগন্নাথকে গাড়িতে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। এরপর বোয়িং ৭৪৭ বিমান থেকে নেওয়া ডানলপ নির্মিত চাকা রথে ব্যবহার করা হয়, যা দীর্ঘ প্রায় আধ শতক রথযাত্রার সঙ্গী ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই চাকার ক্ষয়ক্ষতি লক্ষ করা যায় এবং নতুন চাকার খোঁজ শুরু হয়।

যুদ্ধবিমান সুখোই-৩০ এর চাকা
ইসকন কর্তৃপক্ষের উদ্যোগে নতুন চাকা হিসেবে বেছে নেওয়া হয়েছে এমআরএফের তৈরি যুদ্ধবিমান সুখোই-৩০ এর চাকা। এই চাকা ভারতের ‘অপারেশন সিঁদুরে’-র সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, “যখন আমরা এমআরএফ কর্তৃপক্ষকে আমাদের প্রয়োজনের কথা জানাই, তখন তারা অবাক হয়েছিল। তারা বলেছিল, এই ধরনের টায়ারের একমাত্র ক্লায়েন্ট ভারতীয় বিমান বাহিনী।”
চাকার ওজন
এই যুদ্ধবিমান চাকার ওজন বহন ক্ষমতা অত্যন্ত বেশি, যা রথের গতি ও ভার সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। চারটি চাকার মোট মূল্য ধরা হয়েছে ১.৮০ লক্ষ টাকা।
আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গে গরম ফেরার ইঙ্গিত, বৃষ্টি থাকবে নামমাত্র!
নিরাপত্তা নিশ্চিত করবে
রাধারমণ দাস আরও জানান, এই চাকা ব্যবহার করে রথটি এখন অনেক বেশি মজবুত ও স্থায়ী হবে, যা বৃহত্তর জনসমাগম ও দীর্ঘ পথ চলার সময় নিরাপত্তা নিশ্চিত করবে। কলকাতার রথযাত্রা প্রতি বছর হাজার হাজার ভক্তের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠিত হয়। এবার এই নতুন প্রযুক্তি সম্পৃক্ত চাকা সেই ঐতিহ্যকে আরও বেগবান করবে।


