Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত হয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিধানসভার অধিবেশনে মেজাজে ধরা দিলেন তিনি। অনুপ্রবেশ থেকে শুরু করে রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ একাধিক ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, “আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি।”(Assembly Mamata)
‘আমরা কোর্টেও জিতি আমরা ভোটেও জিতি’ (Assembly Mamata)
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের অন্তর্বর্তী বাজেট। বাজেট পেশের আগেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যে বিধানসভা। এসআইআর ইস্যু নিয়ে আলোচনায় উত্তেজনার আশঙ্কা আগে থেকেই ছিল। কিন্তু বাজেট পেশের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সপাটে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কোর্টেও জিতি আমরা ভোটেও জিতি। কোর্টের নির্দেশ মেনেই আমরা চলব। শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
‘বাংলা হিরো ছিল, হিরো থাকবে’
“আমরা কোর্টেও জিতি, আমরা ভোটেও জিতি। কোর্টের নির্দেশ মেনেই আমরা চলব। আমরা গলা ফাটাচ্ছি মানুষের জন্য, আর আপনারা গলা ফাটাচ্ছেন রাজনীতির জন্য। আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন। বাংলা হিরো ছিল, হিরো থাকবে।”
রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ নিয়ে জলঘোলা
অধিবেশনের শুরুতেই রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ নিয়ে জলঘোলা শুরু হয় । বিধানসভায় বক্তৃতার সময়ে রাজ্যপাল পুরো ভাষণ পাঠ করেননি তার ব্যাখা করেন শুভেন্দু । তারপরেই রাজ্যপাল সংক্ষিপ্ত ভাষণের পাল্টা ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সময়ের অভাবেই রাজ্যপাল ভাষণ দীর্ঘায়িত করেননি। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “রাজ্যপাল যা বলার বলে গিয়েছেন।
‘অনুপ্রবেশ’ বাণের পালটা জবাব (Assembly Mamata)
সোয়া একটা নাগাদ ওনার ফ্লাইট রয়েছে, তাই তিনি টেবিল করে দিয়ে গিয়েছেন। আমাকে উনি কী বলেছেন, সেটা উনিই বলুন। “এর পরেই অনুপ্রবেশ ইস্যুতে বিরোধী দলনেতাকে আক্রমণ শানাতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। শুভেন্দুর ‘অনুপ্রবেশ’ বাণের পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। এখন কোনও সাংসদ বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি মিটিংয়ে ছিলেন না। আপনি কারও মুখে শুনে কথা বলছেন।
‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন’ (Assembly Mamata)
অনুপ্রবেশের অভিযোগ নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় পালটা প্রশ্ন তোলেন কেন্দ্রকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে উঠে আসে পেগাসাস ও ভোটার লিস্ট প্রসঙ্গ । বলেন, জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন অনুপ্রবেশের কথা বলছেন? একটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন।
আরও পড়ুন: Epstein: এপস্টিন কি রাশিয়ার গুপ্তচর? খতিয়ে দেখতে তদন্ত শুরু পোল্যান্ডে
তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত (Assembly Mamata)
সব মিলিয়ে তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। উন্নয়নের নিরিখে বাংলাই যে সেরা, তা এদিন দাপটের সঙ্গে ফের মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।



