Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও পাপারাজ্জিদের সাথে বিরোধে জড়িয়ে পড়লেন বলিউড জগতের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার অভিনেত্রী বিরক্তির সম্মুখীন হলেন এক পারিবারিক সমাবেশে। কিন্তু কেন তাঁর এই বিরক্তি? কী এমন কারণ ঘটল যার জন্য এমন মন্তব্য করে বসলেন?
ঘটনার সূত্রপাত (Jaya Bachchan)
মঙ্গলবার মুম্বাইয়ের (Mumbai) মুখার্জি বাসভবনে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রণো মুখার্জির (Rono Mukherjee) প্রার্থনা সভায় যোগ দিয়েছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, কাজল, তানিশা মুখার্জি, অমিত কুমার এবং সেলিম খান সহ পরিবারের ঘনিষ্ঠ সদস্য সহ আরও অনেকেই।
পরিচিতি (Jaya Bachchan)
হেওয়ান (১৯৭৭) এবং তু হি মেরি জিন্দেগি (১৯৬৫) এর মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত রণো মুখার্জি ২৮ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (Jaya Bachchan)। তিনি ৮০-এর দশকে এবং বিখ্যাত মুখার্জি ভাইদের মধ্যে সবার বড় ছিলেন। কাজল, রানী মুখার্জি, আয়ান মুখার্জি, তনিশা মুখার্জিদের কাকা রণো মুখার্জি ছিলেন মুখার্জি পরিবারে প্রবীণতম ও নর্থ বম্বে দুর্গাপুজোর সভাপতি। ভাই দেব মুখার্জির মৃত্যুর কয়েক মাস পরেই রণো মুখার্জির মৃত্যু ঘটে। তাঁর শেষকৃত্য সান্তাক্রুজ হিন্দু শ্মশানে অনুষ্ঠিত হয়। যেখানে ছেলে সম্রাট পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন করেন।
সেদিন ঠিক কী ঘটেছিল ?
এদিন যখন সকলে প্রার্থনা সভায় সবাই রণোর আত্মার মঙ্গলকামনা করছিলেন, সেইসময় এক অপ্রত্যাশিত মুহূর্ত ঘটে যায়। যখন জয়া বচ্চন (Jaya Bachchan), মেয়েকে নিয়ে প্রার্থনার স্থান থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তেই তিনি মুখোমুখি হন মিডিয়ার আলোকচিত্রীদের সাথে। তাদের ওই উপস্থিতি রীতিমত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় জয়ার।
আরও পড়ুন: Bullet Sarojini: রাগিণী চরিত্রে শ্রীময়ীর বদলে অন্য নায়িকা! প্রথম শটে অভিজ্ঞতা কেমন?
যা বললেন জয়া
এরপর তিনি সকল আলোকচিত্রীদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক ভাবে বলেন, “চলুন… আপনারাও চলে আসুন সাথে… চলে আসুন। বকবক করতে থাকে সব, ফালতু…!” ছবিশিকারিদের অনুপ্রবেশের জন্য তিনি স্পষ্টতই বিরক্তই হন। এরপর মেয়ে শ্বেতা যখন তাঁকে গাড়িতে উঠতে সাহায্য করলেন, তখন জয়া আবারও একজন আলোকচিত্রীকে লক্ষ্য করেন এবং তীব্রভাবে বলেন, “চল, এবার তোরাও আমার গাড়িতে ওঠ, চলো, আসো…” । জয়ার এমন বিরক্তিকর ব্যবহার মুহূর্তের মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে যায়। জয়া বচ্চনের এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় নেটপাড়ায়।
আরও পড়ুন: Gurmeet-Debina: গুরমিত-দেবিনার বাড়িতে ডাকাতি! দুর্ভাগ্য নাকি বড় ষড়যন্ত্র?
আগে যা ঘটেছিল
এই প্রথম নয়। এর আগেও জয়ার নানান মন্তব্যকে ঘিরে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ২০২৩ সালে হেমা মালিনীর জন্মদিনে পাপারাজ্জিরা যখন তাঁকে ‘এদিকে তাকান’, ‘ওদিকে তাকান’ বলতে থাকেন তখন তিনি মন্তব্য করেন, “এত নির্দেশ দিচ্ছেন কেন?”। ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারেও টিনা আম্বানির সঙ্গে পোজ দিতে গিয়ে জয়া বলেন, “চেঁচাবেন না, একটু শান্ত থাকুন।”
সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, সব মিলিয়ে যেমন ছিল বিষাদের আবহ তেমনই ছিল জয়া বচ্চনের কড়া মন্তব্য। তবে এই নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এলেন জয়া। সাথে আবারও প্রমাণিত হল মিডিয়ায় সঙ্গে ঠিক কতটা তিক্ততা জড়িয়ে রয়েছে অভিনেত্রীর।


