Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ক্রিকেট দলের সম্ভাব্য বাংলাদেশ (India-Bangladesh) সফর নিয়ে জটিলতা কাটছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার প্রস্তাব দিলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও সবুজ সঙ্কেত দেয়নি। এই পরিস্থিতিতে সফর সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নিজেদের কাঁধ থেকে সরিয়ে ভারতীয় বোর্ড সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ওপর ছেড়ে দিচ্ছে।
সরকারি অনুমতির অপেক্ষা (India-Bangladesh)
দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় থাকলেও, বাংলাদেশ সফরে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিষয়টি এখনও ঝুলে রয়েছে। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, “আমরা আলোচনা করছি। তবে বাংলাদেশে খেলতে যাওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। নিজে থেকে কোনও একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। খুব শীঘ্রই আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলব।”
বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রতিক্রিয়া (India-Bangladesh)
এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবালও এই সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেছিলেন। তিনি জানান, ইমেলের মাধ্যমে বিসিসিআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সিরিজটি আয়োজনের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে। নিরাপত্তা প্রসঙ্গে তামিম আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ। ভারত-বাংলাদেশ সিরিজ মানেই বাড়তি উন্মাদনা। তবে এ কথা নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশে সুরক্ষার কোনও ত্রুটি হবে না। আমার দায়িত্বের মধ্যে থেকে আমি সকলের সঙ্গেই কথা বলছি এবং এই সিরিজ উভয় পক্ষের জন্য কতটা লাভজনক, তা বোঝানোর চেষ্টা করছি।” তবে এর বাইরে ভূরাজনৈতিক বা সরকারি কিছু সীমারেখা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
সূচি ও জটিলতা (India-Bangladesh)
নিরাপত্তা জনিত (India-Bangladesh) নানা কারণ ও কূটনৈতিক টানাপোড়েনের জেরে এর আগে দুই দেশের ক্রিকেট সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দিয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটি সিরিজ রয়েছে। ফলে ওই একই সময়ে বাংলাদেশ সফরে দল পাঠানো হলে আফগানিস্তান সিরিজ স্থগিত করার মতো জটিলতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: Football: খেলার মাঠে গোল! তবে জালে নয়, গাড়ির বনেটে!
উল্লেখ্য, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফরে গিয়ে সীমিত ওভারের সিরিজ খেলেছিল ভারতীয় দল। বর্তমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর মাসের এই বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না, সেটাই এখন দেখার বিষয়।



