Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রথমবার বনি সেনগুপ্ত ও দর্শনা বণিককে (Bonny-Darshana) একসাথে দেখা যাবে পর্দায়। আসছে ভিন্ন ধর্মী গল্প। বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও দর্শনা বণিকের (Darshana Banik) সাথে থাকছেন ছোট্ট অভিনেতা তৃষানজিৎ চৌধুরী। তুলে ধরা হবে অসমবয়সী বন্ধুত্বের গল্পকে। ছবির নাম কী? কারা কারা অভিনয়ে আছেন? কাকে কোন চরিত্রে দেখা যেতে পারে?
প্রথমবার একসাথে (Bonny-Darshana)
এই প্রথমবার দর্শনা বণিককে (Darshana Banik) দর্শক দেখতে পাবে এক অন্যরকম চরিত্রে। গল্পের চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। প্রকাশ্যে এসেছে ছবির নাম, ‘কেয়ার অফ এ জার্নি’ (Bonny-Darshana)। কাকে কোন চরিত্রে দেখা যাবে? অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta) দেখা যাবে ‘বামা’ চরিত্রে। ছোট্ট অভিনেতা তৃষানজিৎকে দেখা যাবে ‘পাটু’ নামক চরিত্রে। আর ‘রুমেলা’ চরিত্রে থাকছেন দর্শনা বণিক (Darshana Banik)। তাছাড়া আরও অনেককেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যা ক্রমশ প্রকাশ্য।
গল্প কী? (Bonny-Darshana)
‘কেয়ার অফ এ জার্নি’র গল্পের প্রেক্ষাপট গ্রাম বাংলা এবং শহরকেন্দ্রিক (Bonny-Darshana)। গ্রাম বাংলার ছেলে পাটু। তাঁর তিন কুলে কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সাথে সে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। পাটুর মা অনেকদিন আগেই মারা গিয়েছে। আর বাবা তাঁদের ছেড়ে চলে গিয়েছে শহরে। আর সেই বাবার সন্ধানে একদিন গরমের ছুটিতে কাউকে কিছু না বলে পাটু শহরের উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু শহর এসে কাউকেই চেনে না। সে একা শহরে তাঁর বাবাকে খুঁজতে থাকে। ‘বামা’র সাথে তাঁর হঠাৎ দেখা হয়। বামা বয়েসে তাঁর থেকে অনেকটাই বড়ো। কিন্তু তাতেও তাদের মধ্যে বন্ধুত্বের অসুবিধা হয় না। একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে তাঁরা। শুরু হয় গল্পের মূল প্লট। সাথে আরও এক প্রধান চরিত্র রুমেলা। এই রুমেলা চরিত্রে দেখা যায় দর্শনা বণিককে। তবে এই প্রথমবার তাঁর চরিত্র সম্পূর্ণ আলাদা ভাবে দেখা যাবে।
আরও পড়ুন: Dev: লন্ডনের মাটিতে দেবের ধূমকেতু ম্যাজিক! গানে গানে দিলেন বড় আপডেট
ছবির শুটিং
কলকাতা শহর ও তার আশেপাশেই এই ছবির শুটিং হবে। ছবিটি মুক্তি পাবে ‘মহাদিগন্ত কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক’ এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতীক সরকার। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। শুটিংয়ের দায়িত্বে স্বপন শীল ও সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। মাটির গল্প বলবে ‘কেয়ার অফ এ জার্নি’ ছবি।

প্রথমবার আলাদা চরিত্র
অভিনেত্রী দর্শনা বনিক (Darshana Banik) জানান, “এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও সীমা হয় না। বামা আর পাটুর এবং সাথে রুমেলার বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। আমি প্রথমবার সম্পূর্ণ আলাদা চরিত্রে নিজেকে ধরা দেব। একটু ভিন্নধর্মী চরিত্রের খিদে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের রয়েছে। আমার কাছে রুবেলা চরিত্র খুবই চ্যালেঞ্জিং। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

আরও পড়ুন: Sabyasachi Chowdhury: ‘বামাক্ষ্যাপা’ রূপে সব্যসাচীর কামব্যাক, মা তারার ভূমিকায় সুন্দরী নায়িকা
ছবির প্রাণ
অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) মনে করেন, বন্ধুত্বের কোনও বয়স হয় না। আর এই ছবিতে বামা ও পাটুর বন্ধুত্ব এই ছবির মূল গল্প। তাঁদের মধ্যে এক সুন্দর বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠবে। তিনি আশা করছেন, ছবিটি দর্শকদের ভালো লাগবে।


