Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার দর্শকদের ভালোবাসার প্রতি (Imtiaz Ali) কৃতজ্ঞতা জানাতে শহরে এলেন জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ মুক্তির পর থেকেই দেশজুড়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মুখে-মুখে প্রচারের জেরে ছবিটি এখনও প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে। সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতেই সম্প্রতি কলকাতা সফরে আসেন পরিচালক।
দর্শকদের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ (Imtiaz Ali)
শহরে এসে ইমতিয়াজ আলি কলকাতার ঐতিহ্যের অন্যতম প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়াল (Imtiaz Ali) ঘুরে দেখেন। পাশাপাশি কলকাতার বিখ্যাত হলুদ অ্যাম্বাসাডর ট্যাক্সির সঙ্গে ছবিও তোলেন। ‘সিটি অব জয়’-এর ঐতিহ্য ও সংস্কৃতিকে কাছ থেকে উপভোগ করার পর তিনি দর্শকদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: Green Churi: শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার রীতি কেন?
এই সফরে ইমতিয়াজ জানান, ছবির প্রতি দর্শকদের ভালোবাসা এবং আবেগঘন প্রতিক্রিয়া তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর কথায়, বিভিন্ন প্রজন্মের দর্শক ছবির গল্প, অভিনয় এবং আবেগের সঙ্গে নিজেদের সহজেই যুক্ত করতে পেরেছেন। বিশেষ করে কলকাতার দর্শকদের উৎসাহ এবং ইতিবাচক প্রতিক্রিয়া ছবির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
ভালোবাসা, সম্পর্ক এবং আবেগকে কেন্দ্র করে নির্মিত ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, শারভরি এবং বেদাং রায়না। ছবিটি প্রযোজনা করেছে Birla Studios, Applause Entertainment এবং Window Seat Films। বর্তমানে ছবিটি সফলভাবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ছবির সঙ্গীত প্রকাশ করেছে Tips Music।


