Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আমাকে এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে।”অপারেশন সিঁদুর’নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit Doval)। দেশীয় প্রযুক্তির জয়গাথা রচনা করেছে ‘অপারেশন সিঁদুর’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীদের পর এবার পাকিস্তানের উপর চালানো ভারতের সেনা অভিযান নিয়ে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।তিনি পরিষ্কার বলেছেন যে এই অপারেশনে ভারতের কোনও ক্ষতি হয়নি।
দেশীয় প্রযুক্তির বিকাশ (Ajit Doval)
শুক্রবার আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে অজিত ডোভাল বলেন, ‘আমাদের দেশীয় প্রযুক্তির বিকাশ করতে হবে(Ajit Doval)।এখানে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করা হয়েছে।দেশীয় প্রযুক্তির কলকৌশল সামরিক কাজে ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণ এই অভিযান।ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে আকাশ নিরাপত্তা ব্যবস্থা যা কিছু আমরা ব্যবহার করেছি সবই আমাদের নিজস্ব। আমরা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করেছিলাম। আর একটিতেও লক্ষ্যভ্রষ্ট হইনি।এটা এতটাই নির্ভুল ছিল যে আমরা বুঝতে পারছিলাম কে কোথায় রয়েছে। গোটা অপারেশনটি হয়েছে মাত্র ২৩ মিনিটে।’

বিদেশি সংবাদমাধ্যমকে নিশানা (Ajit Doval)
যদিও ‘অপারেশন সিঁদুর’-এর পর বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যমের অভিযোগ ছিল যে, অপারেশনে ভারতের কিছু ক্ষতি হয়েছিল। এই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বিদেশি সংবাদমাধ্যম বলেছে যে পাকিস্তান এটা করেছে এবং ওটা করেছে(Ajit Doval)। আপনারা কেউ একটি ছবি প্রকাশ্যে এনে প্রমাণ করুন ভারতের কোনও ক্ষতি হয়েছে।এই সময় ভারতের কোনও ক্ষতি হয়নি।’ পাশাপাশি নাম না করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে নিশানা করে ডোভাল বলেন, ওরা মুখে বলছে। কিন্তু, উপগ্রহ চিত্র পাকিস্তানের ১৩টি বিমান ঘাঁটির যে ছবি দেখাচ্ছে তা আবার বিপরীত প্রমাণ দিচ্ছে। ছবিগুলিতে ১০ মে-এর আগে এবং পরে পাকিস্তানের ১৩টি বিমান ঘাঁটি দেখানো হয়েছে…আমি কেবল আপনাকে বলছি যে বিদেশি মিডিয়া ছবির ভিত্তিতে যা প্রকাশ করেছে…আমরা তা করতে সক্ষম।’

আরও পড়ুন-Punjab CM: ‘দায়িত্বজ্ঞানহীন!’ প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে তোপের মুখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা (Ajit Doval)
ভবিষ্যৎ প্রজন্মের ভারত গড়ার কারিগরদের উদ্দেশে ডোভাল বলেন, ‘আপনারা এমন এক দেশের সন্তান, এমন এক সভ্যতার দৃষ্টান্ত বহন করছেন, যাকে হাজার হাজার বছর ধরে পিছন থেকে টেনে ধরা হয়েছিল, বারবার রক্তাক্ত হয়েছে আক্রমণে এবং অপমানিত-শোষিত করে রাখা হয়েছিল(Ajit Doval)। আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট, যন্ত্রণা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশের সভ্যতাকে এগিয়ে নিয়ে এসেছেন এবং দেশ ও জাতিকে বাঁচিয়ে রেখেছেন। আর মাত্র ২২ বছর পরেই দেশের বয়স ১০০ হয়ে যাবে। তখন আপনাদের সবাই জীবনের মধ্যগগনে থাকবেন।’ ফলে আজকের স্বনির্ভর, সার্বভৌম ভারতের স্বপ্নকে রক্ষা করে যাওয়া আপনাদের কাঁধেই থাকবে, বলেন ডোভাল।
অপারেশন সিঁদুর (Ajit Doval)
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়(Ajit Doval)। সেই ঘটনায় ২৬ জন নিহত হন। এই হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর চালায়। পাকিস্তানের গভীরে জঙ্গি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়। অনেক জঙ্গি নিহত হয়। পাল্টা পাকিস্তান ভারতের নানা শহরকে টার্গেট করে মিসাইল ও ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। তার কড়া জবাব দেয় ভারত। পাকিস্তানি সেনা ও বায়ুসেনার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়। চার দিন ধরে সামরিক সংঘর্ষের পর ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সংঘর্ষবিরতি’ ঘোষণা করা হয়।



