Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘WB SET 2025’ বলতে ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য যোগ্যতা পরীক্ষাকে বোঝায় (WB SET 2025 ), যা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) দ্বারা পরিচালিত একটি রাজ্য-স্তরের পরীক্ষা। এটি পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করে। পরীক্ষাটি সাধারণত প্রতি বছর অনুষ্ঠিত হয় মূলত বছরে দুবারে এই পরীক্ষাটা হয়।
চলতি বছরে কবে পরীক্ষা? (WB SET 2025 )
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চলতি বছর ১৪ ডিসেম্বর রবিবার এই পরীক্ষা আয়োজিত হবে (WB SET 2025 )। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে এই পরীক্ষা।
আবেদন করতে পারবেন কবে থেকে? (WB SET 2025 )
কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পরীক্ষার দিনক্ষণ। পুনরায় আবার জানানো হচ্ছে যে, পরীক্ষার আবেদনও শুরু হয়ে গেল আজ অর্থাৎ ১ অগাস্ট ২০২৫ থেকে।
এটি কত’ তম স্টেট পরীক্ষা?
২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট।
কারা আবেদন করতে পারবে?
যে সমস্ত প্রার্থীদেড় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তারাই কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবেন। তবে রাজ্য সেটের আবেদনের ক্ষেত্রে কোনো বয়সের উর্ধ্বসীমা রাখা হয়নি।
কত নম্বরে পরীক্ষা হয়?
সমস্ত বিষয়ে থাকে দুটি পেপার এবং দুটি আলাদা সেশনে এই দুটি পেপারের পরীক্ষা দিতে হয়। প্রথম পেপারটি থাকে জেনারেল পেপার যাতে থাকে ১০০ নম্বর, ৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর দ্বিতীয় পেপারটি থাকে বিষয়ভিত্তিক, এতে থাকে ১০০টি প্রশ্ন, মোট পূর্ণমান ২০০। অর্থাৎ মোট ৩০০ নম্বরের পরীক্ষা হয়।
পরীক্ষার সময়সীমা
প্রথম পেপারের জন্য বরাদ্দ থাকে ১ ঘণ্টা আর দ্বিতীয় পেপারের জন্য বরাদ্দ থাকে ২ ঘণ্টা সময়। সেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: Prajwal Revanna : ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্বল রেভান্না!
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই পরীক্ষাটি পরিচালনা করা হয়ে থাকে প্রতি বছর। এই বছর রাজ্য সেটের আবেদনের জন্য প্রার্থীদের ১৪০০ টাকা করে আবেদনের ফি জমা দিতে হবে।


