Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০ বছরের অপেক্ষার অবসান (Dhumketu Trailer Launch)। আবার একই মঞ্চে দেব -শুভশ্রী। পাশাপাশি দাঁড়িয়ে, মঞ্চ মাতালেন ফেলে আসা কিছু পুরোনো গানে। আর পুরোনো গানে গানেই সৃষ্টি হল এক নতুন স্মৃতির।
‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ (Dhumketu Trailer Launch)
আজ নজরুল মঞ্চে ছিল ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ (Dhumketu Trailer Launch)। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও রানা সরকার প্রযোজিত ও কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় দীর্ঘ ১০ বছর পর এই ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে নাম ভূমিকায় থাকছেন দেব এবং শুভশ্রী, এই কথা প্রায় সবারই জানা। এতগুলো বছর পর, নিজেদের প্রিয় জুটিকে বড় পর্দায় দেখার উত্তেজনায় ফুটছিলেন বিনোদন প্রেমীরা। আজ সেই সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আবার একইসঙ্গে মুহূর্ত বন্দী হলেন দেব-শুভশ্রী।
তারা কোথায়? (Dhumketu Trailer Launch)
এই অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ দেখা মিলেছিল সুরকার-গায়ক নীলায়ন চট্টোপাধ্যায় (Dhumketu Trailer Launch), গায়ক ঈশান মিত্র, রানা সরকার, অনুপম রায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের। কিন্তু যাদের জন্য এত অপেক্ষা করে বসে আছে দর্শকগণ, তারা কোথায়? অপেক্ষার অবসান ঘটিয়ে কালো রঙের জমকালো পোশাকে, একেবারে রং মিলিয়ে পোশাক পরে মঞ্চে হাজির হলেন দেব ও শুভশ্রী। তখন যেন হাততালি আর থামতেই চায় না।
শুভশ্রীও দেবের জন্য গান গাইলেন
এরপরই শুরু হল প্রশ্নোত্তর পর্ব। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে শুভশ্রীও দেবের জন্য গান গাইলেন, দেবও বন্ধুরা এলোমেলো গাইবার মাধ্যমে বোধহয় বুঝিয়ে দিলেন, এলোমেলো স্মৃতি বাদ দিয়ে আজ তারা শুধুই বন্ধু। তারপর এলো বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ।

আরও পড়ুন: Apu-Bubly: আমেরিকায় একান্তে শাকিব-বুবলি, অপুর রিঅ্যাকশনে ঝড় নেট পাড়ায়!
সেই ট্রেলার একবার দেখে মন ভরেনি দর্শকদের। দুবার দেখে আপাতত খানিকটা শান্ত হলেন তারা। মঞ্চের সামনে হোক বা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে, দর্শকরা বুঝিয়ে দিলেন এখনো তারা কতটা ভালোবাসেন তাদের প্রিয় দেব- শুভশ্রী জুটিকে। সবশেষে রইল দেব-শুভশ্রী জুটির নস্টালজিক কিছু গানের অনবদ্য পারফর্মেন্স। দেবের সঙ্গে শুভশ্রীর এই ‘কেমিস্ট্রি’ দেখে চোখ জুড়োলো দর্শকদের।


