Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিম্নচাপ ও ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত (Mamata Banerjee) হুগলির বিস্তীর্ণ এলাকা। বহু গ্রাম জলমগ্ন, ঘরছাড়া শতাধিক পরিবার। ঠিক এই পরিস্থিতিতেই মঙ্গলবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন কবলিত গোঘাটের একটি ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে বেশকিছুটা সময় কাটান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য নিজের হাতে পরিবেশন করেন খিচুড়ি ও অন্যান্য সব খাবার পদ। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে আবেগে ভেসে যান অনেকেই, কেউ কেউ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন তাঁদের অসহায়তার কথা।
সড়কপথেই আরামবাগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
নিম্নচাপের ফলে টানা বৃষ্টিতে এবং ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হয়েছে রাজ্যের একাধিক (Mamata Banerjee) এলাকা। এই বছরও হুগলির বিস্তীর্ণ অঞ্চল চলে গিয়েছে জলের তলায়। নদীগুলির জলস্তর বিপদসীমার ওপরে রয়েছে। দ্বারকেশ্বর নদীর জল বেড়েই চলেছে।এই পরিস্থিতিতে প্লাবন কবলিত অঞ্চলগুলি ঘুরে দেখতে মঙ্গলবার আরামবাগে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান গোঘাটের একটি ত্রাণশিবিরে। দুর্গতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি, ত্রাণশিবিরে তাঁদের সঙ্গে এক হয়ে নিজের হাতে পরিবেশন করেন খিচুড়ি ও অন্যান্য খাবার। এরপরে তিনি যান কামারপুকুরে।
কোন অঞ্চলের কী অবস্থা? (Mamata Banerjee)
এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে (Mamata Banerjee) আরামবাগ, খানাকুল, পুরশুড়া ও গোঘাট মহকুমায়।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,
- আরামবাগের ৫টি গ্রাম পঞ্চায়েতের অন্তত ১০-১২টি গ্রাম জলমগ্ন।
- খানাকুলের ৪টি পঞ্চায়েতের ২০-২২টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
- পুরশুড়ার ৩টি পঞ্চায়েত এলাকাও জলমগ্ন।
- গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতেও নতুন করে জল ঢুকেছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: লোকসভায় নতুন দায়িত্বে অভিষেক, পোস্ট করে ধন্য়বাদ দিদিকে!
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর জলস্তর ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই বহু পরিবার ঘর ছেড়ে স্কুল, ক্লাব ও ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে। শুকনো খাবার, ওষুধের চাহিদাও দেখা দিয়েছে বহু জায়গায়। গত বছরও বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘাটাল সফর করেছিলেন। এই বছরও সেই একই পথ ধরে আবারও দুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি।


