Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার অস্থিরতা যেন কিছুতেই শেষ হচ্ছে না (Weather Update)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপের ফলে এখনো বৃষ্টির প্রবণতা বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

বঙ্গোপসাগর থেকে নতুন আশঙ্কা (Weather Update)
এই গভীর নিম্নচাপ থেকেই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মান্থা’। এর অভিমুখ থাকবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। অনুমান করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়তে পারে শক্তিশালী এই ঝড়। ল্যান্ডফলের সময় বেগ ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কবার্তা (Weather Update)
আগামী ২৭ অক্টোবরের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, গভীর নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড়ে রূপ নেবে, তখন সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্রের জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কৃষকদের জন্য বিশেষ পরামর্শ (Weather Update)
দক্ষিণবঙ্গের কৃষকদের ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে মাঠে যদি পাকা ধান বা অন্যান্য ফসল থাকে, তবে সোমবারের মধ্যেই তা কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল।
আজ রবিবার কলকাতার আকাশ কেমন থাকবে (Weather Update)
আজ রবিবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবারের দিকে শহরে বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস (Weather Update)
আজকের দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে (যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা) বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার, অর্থাৎ ছট পুজোর দিন, কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেল থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: Sunday Horoscope: আপনার ভাগ্য আজ কী বলে? ছুটির মেজাজ কেমন কাটবে জেনে নিন
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। আবার বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টি ফের জোরদার হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে।



