Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেম যেমন আমাদের জীবনে (Heal After Break Up) আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসার অনুভূতি নিয়ে আসে, তেমনই বিচ্ছেদ আনে একরাশ শূন্যতা। অনেক সময় আমরা ভাবি, “কেন এমন হল?”, “আমি কি ভুল করেছি?”-এইসব প্রশ্ন বারবার ঘুরপাক খায় মনে। কিন্তু আসলে, বিচ্ছেদও জীবনেরই অংশ। আর সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।
কষ্টটাকে স্বীকার করুন (Heal After Break Up)
প্রথমেই যেটা করতে হবে, সেটা হল নিজের কষ্টটাকে স্বীকার করা (Heal After Break Up)। আপনি আঘাত পেয়েছেন, কষ্টে আছেন-এটা একেবারে স্বাভাবিক। নিজের অনুভূতিকে অস্বীকার করলে যন্ত্রণা আরও বেড়ে যায়। বরং বাস্তবতা মেনে নেওয়াটাই প্রথম ধাপ সুস্থতার পথে। এই মেনে নেওয়ার ভেতর দিয়েই আসলে শুরু হয় নিরাময়ের প্রক্রিয়া।
নিজেকে গুরুত্ব দিন (Heal After Break Up)
বিচ্ছেদের পর আমাদের দৈনন্দিন রুটিনেও বড় রকমের পরিবর্তন আসে (Heal After Break Up)। অনেকের কাছেই এই নতুনভাবে নিজেকে গুছিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু এখানেই দরকার পড়ে নিজেকে ভালোবাসার। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, নিজের যত্ন না নেন -তাহলে অন্য কেউও আপনাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। নিজের চাওয়া-পাওয়া, ইচ্ছেগুলোকে গুরুত্ব দিন।
কথা বলুন কাছের কারও সঙ্গে
মন খারাপ হলে কথা বলুন কাছের কারও সঙ্গে। দরকার পড়লে কাঁদুন, মনের বোঝা হালকা করুন। বই পড়ুন, গান শুনুন, বা যা আপনাকে শান্তি দেয়-তাই করুন। বাস্তবকে এড়িয়ে না গিয়ে বরং তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখুন। রাগ, দুঃখ, ক্ষোভ-সবই হয়তো থাকবে। কিন্তু প্রাক্তনের প্রতি রাগ পুষে রাখলে কষ্ট শুধু আরও বাড়ে। জীবন সব সময় একটা নতুন সুযোগ দেয়। অতএব, অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যতের দিকে তাকান। সময়ই সব ক্ষত সারিয়ে দেয়-এই বিশ্বাস রাখুন।

আরও পড়ুন: Mamata Banerjee in Jhargram: আদিবাসী দিবসে মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী
চাইলে যোগব্যয়াম বা ধ্যানের সাহায্যও নিতে পারেন। বিশেষ করে ‘সূর্য প্রণাম’ বা ‘অঞ্জলি মুদ্রা’র মতো যোগাভ্যাস মন ও শরীর দুটোই সুস্থ রাখতে সাহায্য করে। সবচেয়ে জরুরি হল-প্রকৃতির সান্নিধ্য গ্রহণ করা। কিছুক্ষণের জন্য হলেও শহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে খোলা আকাশের নিচে হাঁটা, গাছের সবুজে চোখ রাখা কিংবা পাহাড়-জলাশয়ের কাছে সময় কাটানো একরাশ শান্তি এনে দেয়। মন যে কতটা হালকা হতে পারে, তা আপনি নিজেই বুঝতে পারবেন।


