Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পোকো এম৭ প্লাস ৫জি কিনবেন ভাবছেন? তাহলে জেনে নিন কবে লঞ্চ হতে চলেছে ভারতে এই ফোন (Poco Phones Update)। পোকো এম৭ ৫জি এবং পোকো এম৭ প্রো ৫জি – এই দুই ফোন আগেই লঞ্চ হয়েছে এবার পালা এম৭ প্লাসের।
Poco M7 Plus 5G (Poco Phones Update)
এই সিরিজে আরও ২ ফোন আগেও লঞ্চ হয়েছে দেশে। পোকো এম৭ ৫জি এবং পোকো এম৭ প্রো ৫জি এই দুই ফোন আগেই লঞ্চ হয়েছে ভারতে। এবার আসছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন। জানা যাচ্ছে পোকো এম৭ প্লাস ৫জি এই সিরিজের শেষ ফোন হতে চলেছে। আপনিও যদি ভেবে থাকেন কেনার কথা তাহলে জেনে এই তথ্যগুলো (Poco Phones Update)|

কী কী সুবিধা থাকতে চলেছে এই ফোনে (Poco Phones Update)
এই মডেলে থাকতে চলেছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি।
৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে পোকো এম৭ প্লাস ৫জি ফোনে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট থাকতে পারে পোকো সংস্থার এই ফোনে।
আরও পড়ুন: Powerlifting: বয়সকে তোয়াক্কা না করে মাত্র এক মাসের অনুশীলনে সোনা জয়
এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে বলে শোনা গিয়েছে।
ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।

কবে লঞ্চ হতে চলেছে ও দাম
আগামী ১৩ অগস্ট বেলা ১২টায় এই ফোন লঞ্চ হবে ভারতে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম (সম্ভাব্য) থেকেই শুরু হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি সংস্থার তরফে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব বোঝা যাচ্ছে, দেশে লঞ্চের পর এই ফোন অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এছাড়াও অফলাইনে এই ফোন কেনা যাবে (Poco Phones Update)।


