Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল প্রযুক্তির যুগে (Password Tips) আমরা যতই আধুনিক হই না কেন, সাইবার নিরাপত্তার দিক থেকে এখনও অনেকেই রয়ে গিয়েছেন উদাসীন। সাম্প্রতিক একটি সাইবার নিরাপত্তা রিপোর্টে প্রকাশ পেয়েছে, ভারতে প্রায় ৭৬,০০০ মানুষ এমন পাসওয়ার্ড ব্যবহার করছেন, যা হ্যাকাররা মাত্র এক সেকেন্ডেই ভেঙে ফেলতে সক্ষম। ভাবতে অবাক লাগলেও, বাস্তব এই পরিসংখ্যান আমাদের নিরাপত্তার গাফিলতির কথাই স্পষ্ট করে।
বহুল ব্যবহৃত পাসওয়ার্ড (Password Tips)
সাইবার বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে বহুল (Password Tips) ব্যবহৃত পাসওয়ার্ড “১২৩৪৫৬”। এছাড়া, “password”, “india123”, “abcd1234” এই ধরনের পাসওয়ার্ডও বহু ভারতীয়ের প্রথম পছন্দ। এই পাসওয়ার্ডগুলো সহজে টাইপ করা যায়, মনে রাখতেও সুবিধা হয়। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এগুলো সবচেয়ে দুর্বল স্তম্ভ।
কেন এতটা বিপজ্জনক এই প্রবণতা? (Password Tips)
সহজ পাসওয়ার্ড মানে সাইবার অপরাধীদের জন্য সহজ প্রবেশদ্বার (Password Tips)। আধুনিক হ্যাকাররা স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে চোখের পলকে লক্ষ লক্ষ কম্বিনেশন চেষ্টা করতে পারে। এর ফলে খুব কম সময়ের মধ্যেই দুর্বল পাসওয়ার্ড ভেঙে ফেলা যায়। শুধু ইমেল নয়, সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাঙ্কিং, এমনকি শপিং অ্যাকাউন্টও হ্যাক হয়ে যেতে পারে। আর একবার পাসওয়ার্ড ফাঁস হলে, পুরো ডিজিটাল পরিচয়টাই ঝুঁকির মুখে পড়ে যায়।
কেন ভারতীয়রা সহজ পাসওয়ার্ডে ভরসা রাখেন?
বিশেষজ্ঞদের মতে, অনেক ব্যবহারকারী পাসওয়ার্ড জটিল হলে তা ভুলে যাওয়ার ভয় পান। তাই সহজ, প্রেডিক্টেবল পাসওয়ার্ডই তাঁদের প্রথম পছন্দ। কিন্তু এই “সহজ” সুবিধা আদতে এক ভয়াবহ বিপদের দিকে নিয়ে যেতে পারে।

কীভাবে তৈরি করবেন শক্তিশালী পাসওয়ার্ড?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কিছু পরামর্শ:
- আপনার পাসওয়ার্ড যেন অন্তত ১২-১৬ অক্ষরের হয়।
- পাসওয়ার্ডে বড় হাত, ছোট হাত, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন (যেমন: !, @, #, $)।
- নিজের নাম, জন্মতারিখ বা মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসেবে কখনই ব্যবহার করবেন না।
- প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
- পাসওয়ার্ড মনে রাখতে অসুবিধা হলে, পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
- 2FA (Two-Factor Authentication) চালু রাখলে আরও নিরাপদ থাকবেন।


