Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই বছর ১ অক্টোবর থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না। সেই কথাই সার্কুলার জারি করে জানিয়েছে সংস্থা (UPI New Rule)।
UPI নিয়মে বদল (UPI New Rule)
আজকাল সবাই কমবেশি অনলাইন লেনদেন করে। কোনও কিছু কেনা হোক বা বিল পেমেন্ট। কিন্তু যত বেশি অনলাইন টাকার লেনদেন বাড়ছে তার সাথে বেড়ে চলেছে অনলাইন স্ক্যাম। বহু মানুষ প্রতারণার শিকার হয়েছে। কারোর কারোর ব্যাঙ্ক হয়েছে একেবারে শূন্য। সেই কথা মাথায় রেখেই UPI নিয়ে এসেছে নতুন নিয়ম (UPI New Rule)।
দেশের ক্রমাগত বেড়ে চলা আর্থিক জালিয়াতির মোকাবিলা করতেই এই নিয়ম পরিবর্তন করছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা আর পাওয়া যাবে না।
রিকোয়েস্ট বা পুল ট্রানসাকশন ফিচার্সটি ব্যবহারকারীকে ইউপিআই-এর মাধ্যমে অন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অনুরোধ করতে দেয়। আর এই ফিচার্সের ব্যবহার করে প্রায়ই প্রতারকরা ব্যবহারকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়। সেই জালিয়াতি বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (UPI New Rule)।

আরও পড়ুন: IPL 2026: টেডিংয়ে সমস্যার মুখে রাজস্থান, তারকা ক্রিকেটারকে নিয়ে সমস্যায় দল
২৯ জুলাই এই সার্কুলার জারি করেছে পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। বর্তমানে UPI ব্যবহার করা ব্যক্তি প্রতি লেনদেনে একজনের কাছ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা সংগ্রহ করতে পারে। পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেনের সংখ্যা প্রতিদিন সর্বাধিক ৫০টির মধ্যে সীমাবদ্ধ।
প্রথম দিকে কালেক্ট রিকোয়েস্টের মাধ্যমে আর্থিক জালিয়াতি নিয়মিত হতে শুরু করার পর কালেক্ট রিকয়েস্টের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা ধার্য করে দেয়। সার্কুলারে বলা হয়েছে যে, সমস্ত সদস্য ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপগুলি ইউপিআই পি-টু-পি লেনদেন শুরু, রুট বা প্রসেসিং করবে না আর ১ অক্টোবর থেকে (UPI New Rule)।
তবে এটি ইনডিভিজুয়ালের জন্য বন্ধ হলেও ব্যবসায়ীরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। কোনও গ্রাহক অনলাইন অ্যাপে ( ফ্লিপকার্ট, সুইগি, আমাজন, আইআরসিটিসি) পেমেন্ট করার চেষ্টা করেন তখন সেই সংস্থা থেকে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠানো হয়, গ্রাহক সেই রিকোয়েস্ট যখন অনুমোদন করে এবং পিন দেয় তখনই পেমেন্ট সফল হয় (UPI New Rule)।


