Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন রোগে ভুগছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) মা। শুক্রবার ১৫ ই আগস্টে মেয়েকে ছেড়ে পরলোকের পথে যাত্রা করেছেন অভিনেত্রীর মা। রূপা গঙ্গোপাধ্যায় মাকে হারিয়ে শোকস্তব্ধ। তাঁর জীবনের অনেকটাই জুড়ে ছিলেন মা। রূপাকে একা হাতে মানুষ করেছিলেন তাঁর মা।
একা হাতে সংসার টানা (Roopa Ganguly)
সন্তানের জীবনে মা যে কতখানি, তা মনে হয় নতুন করে বলার কিছু নেই (Roopa Ganguly)। সন্তানকে মানুষ করার জন্য মা তাঁর সর্বস্ব দিয়ে দেন । ত্যাগ করেন জীবনের অনেক কিছুই। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly) মা ওপার বাংলা থেকে এসেছিলেন। তিনি নানারকম হাতের কাজ জানতেন। তা থেকেই মেয়েকে বড় করেছেন একা হাতে। কারণ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় কাছ থেকে অনেকবার শোনা গিয়েছে , তাঁর মায়ের হাতের কাজ খুব ভালো। শোনা গিয়েছে, অভিনেত্রীর মা পর্দা, কুশন কভার, বালিশের কভার খুব ভালো বানাতেন। পড়শি ও আত্মীয় পরিজনদের সায়া, ব্লাউজ ইত্যাদি বানিয়ে একসময় সংসার চালাতেন রূপা গঙ্গোপাধ্যায়ের মা।
শোকস্তব্ধ (Roopa Ganguly)
রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) একজন জনপ্রিয় অভিনেত্রী। সেই সাথে তিনি রাজনীতিবিদও। অভিনেত্রী মাকে হারিয়ে শোকস্তব্ধ। তিনি খুব একা হয়ে পড়ছেন । তাঁর কথায়, ” মা বাবার সঙ্গে দেখা করতে চলে গেলেন।” অভিনেত্রীর মা দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি থাকতে হত অভিনেত্রীর মাকে। শুক্রবার রাতে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
হাতের কাজ শেখা
একসময় অভিনেত্রী মায়ের কাছ থেকে হাতের কাজ শিখেছিলেন। মাঝেমধ্যেই মায়ের কাজে সাহায্য করতেন তিনি । মায়ের হাতে বানানো কাপড়ের পুতুল ছিল অভিনেত্রীর ভীষণ প্রিয়। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ( Roopa Ganguly) মা খুব সুন্দর কাপড়ের পুতুল বানাতে পারতেন। অর্থাৎ একসময় মা-মেয়ে মিলে একসাথে , একে অন্যের দুঃখ কষ্টের দিনগুলি পার করছেন ।
আরও পড়ুন: Janmashtami Puja Rituals: কী কী নিয়ম মেনে জন্মাষ্টমী পালনে মিলবে শ্রীকৃষ্ণের কৃপা?
নতুন কাজ
ছোট পর্দায় ‘ মেয়েবেলা ‘ ধারাবাহিকে অল্প সময়ের জন্য হলেও দেখা গিয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়কে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চর্স ও এসভিএফ মিলে নিয়ে আসছে ‘রঘু ডাকাত ‘। পুজোয় আসতে চলেছে এই ছবি। আগামীতে রূপা গঙ্গোপাধ্যায়কে ‘ রঘু ডাকাত ‘ ছবিতে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির এক ঝলক প্রকাশ্যে এসেছে। রঘু ডাকাতের শুভ মহরতেও উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।


