Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান শুধুমাত্র একটি বাণিজ্যিক সাফল্য ছিল না, বরং তা হয়ে উঠেছিল জনমানসে আলোড়ন তোলা এক সামাজিক বার্তা (Jawan 2)। Shah Rukh Khan তাঁর ক্যারিশমা এবং অভিনয়ের বহুমাত্রিকতা দিয়ে এমন এক চরিত্র নির্মাণ করেছিলেন, যা দর্শককে শুধু বিনোদন দেয়নি ভাবতেও বাধ্য করেছে। এই ছবিতে কৃষক আত্মহত্যা, স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা, বেকারত্বের মতো বিষয়গুলোকে গল্পের মধ্যে বুনে দিয়ে পরিচালক Atlee এক নতুন ধরণের ‘মাস সিনেমা’র সংজ্ঞা তৈরি করেন।

পরিকল্পনা নয়, এখন বাস্তব (Jawan 2)
‘জওয়ান’ মুক্তির পর থেকেই সিক্যুয়েলের দাবি ছিল তুঙ্গে। এবার সেই প্রত্যাশা বাস্তবের দিকে এগোচ্ছে। শোনা যাচ্ছে, ‘জওয়ান ২’-এর চিত্রনাট্য ইতিমধ্যেই লেখার পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক খসড়াও প্রায় প্রস্তুত। King-এর কাজ শেষ করেই শাহরুখ খান এই নতুন প্রজেক্টে মন দেবেন বলে খবর। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ছবির শুটিং শুরু হতে পারে। ফলে, বলিউডে আবার এক বড়সড় ‘মাস ব্লকবাস্টার’-এর অপেক্ষা শুরু হয়ে গেছে।
আরও শক্তিশালী প্রতিপক্ষ (Jawan 2)
প্রথম ছবিতে Vijay Sethupathi-র ভিলেন চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। তাঁর ঠান্ডা মাথার অভিনয় গল্পকে অন্য মাত্রা দিয়েছিল। ‘জওয়ান ২’-এ সেই জায়গাটিকে আরও বড় করে তোলার পরিকল্পনা চলছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির এক শীর্ষ অভিনেতার কাছে খলনায়কের প্রস্তাব গিয়েছে বলে খবর। অর্থাৎ, এবার লড়াই শুধু শারীরিক নয় আদর্শ বনাম ক্ষমতার সংঘাত আরও তীব্র হতে চলেছে।

আবারও কি শোনা যাবে সেই কণ্ঠস্বর? (Jawan 2)
‘জওয়ান’-এর সবচেয়ে বড় শক্তি ছিল তার সরাসরি রাজনৈতিক বার্তা। ছবির সংলাপগুলো সাধারণ দর্শকের মনে প্রশ্ন তুলেছিল,
“আমরা কি সত্যিই আমাদের ভোটের মূল্য বুঝি?” এই সংলাপ শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তব জীবনে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, এটি ছিল এক প্রকার সামাজিক জাগরণের ডাক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ‘জওয়ান ২’-এ কি সেই বার্তা আরও তীক্ষ্ণ হবে? নাকি আরও সূক্ষ্মভাবে তুলে ধরা হবে বর্তমান সমাজ-রাজনীতির বাস্তবতা?
দেশপ্রেম থেকে প্রতিবাদ (Jawan 2)
Swades-এর নরম, মানবিক দেশপ্রেম থেকে শুরু করে Chak De! India-এর অনুপ্রেরণামূলক নেতৃত্ব শাহরুখ খানের চরিত্রগুলি বরাবরই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু ‘জওয়ান’-এ তিনি এক অন্যরকম অবতারে হাজির হন যেখানে দেশপ্রেম মানে শুধু ভালোবাসা নয়, বরং প্রশ্ন তোলা, জবাব চাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।

আরও পড়ুন: WB Election 2026: বাইক চলাচলে নিষেধাজ্ঞা কমিশনের, কিন্তু কোন কোন ক্ষেত্রে ছাড়?
‘মাস হিরো’ থেকে ‘ম্যাস মেসেঞ্জার’
শাহরুখ খান এখানে শুধু একজন নায়ক নন, বরং একজন বার্তাবাহক। তাঁর সংলাপ, তাঁর উপস্থিতি সবকিছুই যেন সাধারণ মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। পরিচালক অ্যাটলির গল্প বলার ধরন এবং শাহরুখের তারকাখ্যাতি মিলিয়ে এই বার্তা পৌঁছে যায় এমন এক স্তরে, যেখানে সিনেমা আর শুধুই বিনোদন থাকে না তা হয়ে ওঠে সমাজের আয়না।



