Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চিকেন স্যুপের জনপ্রিয়তা ভুলিয়ে দিতে পারে এই বিশেষ ইলিশ স্যুপ (Hilsa fish)। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক দেখছেন, অত অবাক হওয়ার দরকার নেই। বাঙ্গালি রান্না নিয়ে গবেষণা করবে না এবার হয়? তা বলে ইলিশ! ডিনার টেবিলে জমকালো আয়োজন করতে চাইলে একবার বানিয়েই দেখুন। যারা ইলিশ মাছ ভালোবাসেন, তাদের জন্য এটি একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হতে পারে। বিশেষ করে যারা সাধারণত ইলিশ মাছ ভাজা বা ঝোল খেয়ে থাকেন, তারা একবার এই রেসিপিটি চেষ্টা করে দেখতে পারেন।

প্রয়োজনীয় উপকরণ (Hilsa fish)
- ইলিশ মাছ – ৪ টুকরা
- কাঁচালঙ্কা (চেরা) – ৪টি
- পটল – ২টি
- সজনে ডাঁটা (নরম) – ৪টি
- আলু – ২টি
- বেগুন – ১টি
- ঝিঙে – ২টি
- মেথি – ২ চা চামচ
- সরষেগুঁড়ো – ১ চা চামচ
- আদাবাটা – ২ চা চামচ
- হলুদ গুঁড়ো – ২ চা চামচ
- শুকনো লঙ্কা – ২টি
- বেসন – ১ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
- জল – ২ কাপ
- সরষের তেল – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী (Hilsa fish)
- সবজি গুলো (পটল, আলু, বেগুন, ঝিঙে, সজনে ডাঁটা) লম্বালম্বি টুকরো করে কাটুন।
- মাছের টুকরোগুলো হালকা করে সরষের তেলে ভেজে তুলে রাখুন।
- কড়াইতে সরষের তেল গরম করে মেথি, সরষেগুঁড়ো ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন।
- এবার কাটা সবজি দিয়ে ভালো করে নেড়ে নিন।
- সবজির সঙ্গে হলুদ, আদাবাটা ও নুন মিশিয়ে দিন।
- জল দিয়ে ঢেকে দিন এবং সবজি সেদ্ধ হতে দিন।
- সবজি সেদ্ধ হয়ে এলে বেসন জল দিয়ে গোলা করে কড়াইতে ঢেলে দিন।
- মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে তাতে আগে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিন।
আরও পড়ুন: Healthy diet: কি ভাবছেন, নো অয়েল ডায়েট! এ আবার হয় নাকি?
আরও কিছুক্ষণ ফুটতে দিন যাতে মাছ ও সবজির স্বাদ একসঙ্গে মিশে যায় (Hilsa fish)। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ডিনার টেবিলে জমকালো পরিবেশ তৈরি করবে এই ইলিশ স্যুপ। একবার খেলেই চিকেন স্যুপ ভুলে যাবেন!


