Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পর্যাপ্ত সময় হাতে নেই অথচ বেড়াতে যাওয়ার প্ল্যান রেডি। কিন্তু সমস্যায় পড়তে হয় ট্রেনের টিকিট নিয়ে (Tour)। রইলো এমন কিছু জায়গার খোঁজ যেখানে ট্রেনের টিকিট না পেলেও ঘুরে আসতে পারবেন।
নতুন পথের সন্ধানে (Tour)
পুজোয় অনেকেরই যেমন পছন্দ কলকাতায় থেকে ঠাকুর দেখা, বন্ধুদের সাথে, আবার কারোর পছন্দ সেই কটা দিন বাজির থেকে দূরে একান্তে নিজের মতো সময় কাটানো। তাই অনেকেই বেরিয়ে পড়তে চায় সেই সময়টা। আবার অনেকের যেমন ‘উঠলো বই তো কতক যাই’, শেষ মুহূর্তে গিয়ে তৈরি হয় বেড়াতে যাওয়ার প্ল্যান। কিন্তু এই শেষ মুহূর্তের প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় ট্রেনের টিকিট। শেষ মুহূর্তে টিকিট না পাওয়া গেলেও আপনি ঘুরে আসতে পারবেন বেশ কিছু জায়গার থেকে। রইলো সেইসব জায়গার সন্ধান (Tour)।

বাংরিপোসি (Tour)
পশ্চিমবঙ্গ থেকে বাইরে গিয়ে ওড়িশা ঠাকুরানি রেঞ্জের মাঝে বাংরিপোসি নদী, জঙ্গল ও পাহাড় নিয়ে ছবির মতো এক জায়গা। পড়শি রাজ্যের এক অপরূপ জায়গা হলো বাংরিপোসি! এক সঙ্গে নদী, পাহাড়, অরণ্য, ঝর্না, হ্রদ, আদিবাসী জনজাতি, হস্তশিল্প, সবকিছু মিলিয়ে এই জায়গা আপনাকে মুগ্ধ করে দেবে। কলকাতা থেকে সড়কপথে মোটামুটি আড়াইশো কিলোমিটারের দূরত্বে বাংরিপোসি। ফলে টিকিট না পেলেও গাড়ি নিয়ে ঘুরে আসতেই পারেন এই জায়গা থেকে (Tour)।
তাবাকোশি
দার্জিলিং জেলার তাবাকোশি হতেই পারে এবার আপনার পুজোর ডেস্টিনেশন। মিরিক থেকে কাছেই এই জায়গা প্রকৃতিপ্রেমীদের কাছে পছন্দের অন্যতম জায়গা। কলকাতা থেকে ৬০১ কিমি দূরত্বে অবস্থিত তাবাকোশি। গোপালধারা টি এস্টেটের কাছে ৮ কিমি দূরত্বে তাবাকোশি বেশ সুন্দর সাজানো-গোছানো জায়গা। শিলিগুড়ি থেকে মিরিক, সেখান থেকে সোজা তাবাকোশি। পুজোর ছুটিতে যদি কোটা দিন জীৱজনতায় কাটাতে চান তবে ঘুরে আসতেই পারেন সড়ক পথে তাবাকোশি থেকে (Tour)।
আরও পড়ুন: Healthy diet: ওজন কমাতে ব্রেকফাস্টে কাকে রাখবেন ওটস না মুসলি?
মুরগুমা
পুরুলিয়ার মাঝে লুকিয়ে আছে এমন এক জায়গা যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। অযোধ্যা পাহাড়ের পাদদেশে একটি জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছোট্ট পর্যটনস্থল। যত দূর চোখ যায় শুধু শাল, পলাশ, সেগুনের সবুজ বনানী, আর সেই নির্জনতার মাঝে শান্ত জলরাশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুরগুমা জলাধার। কলকাতা থেকে এই জায়গার দূরত্ব ৩৩০ কিমি। আপনি চাইলে গাড়ি নিয়েও ঘুরে আসতে পারেন এখান থেকে (Tour)।


