Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংসদ ভবনের কঠোর নিরাপত্তা (Parliament Security Breach) ব্যবস্থার মধ্যেও ফের ঘটল এক চাঞ্চল্যকর অনুপ্রবেশ (Parliament Security Breach)। শুক্রবার সকালে, সকলের অগোচরে এক যুবক সংসদ ভবনের পাঁচিল টপকে ঢুকে পড়েন। যদিও দ্রুততার সঙ্গে নিরাপত্তারক্ষীদের চোখে পড়ায় তাঁকে আটকে ফেলা হয়। ঘটনার পর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
সংসদ চত্বরে ঢুকে পড়ায় তা নিয়ে প্রশ্ন উঠছে (Parliament Security Breach)
পুলিশ ও সংসদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৬টা (Parliament Security Breach) নাগাদ ওই যুবক সংসদের রেলভবনের দিক থেকে একটি গাছে উঠে পড়ে সোজা পাঁচিল পেরিয়ে ভিতরে ঢুকে পড়েন। পরে তিনি গরুড় গেটের কাছাকাছি পৌঁছে যান, যেটি নতুন সংসদ ভবনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত তাঁকে আটক করা গেলেও, এতবড় নিরাপত্তা ভেদ করে কেউ সংসদ চত্বরে ঢুকে পড়ায় তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
“তানাশাহি নেহি চলেগি” (Parliament Security Breach)
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ঠিক আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবারই (Parliament Security Breach) শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। তাই সংসদ ভবনে ভিড় কম থাকলেও, নিরাপত্তার দিক থেকে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এই ঘটনাটি অনেকের মনে ২০২৩ সালের ১৩ ডিসেম্বরের ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। সেই দিন লোকসভা চলাকালীন সাগর শর্মা ও মনোরঞ্জন ডি নামক দুই যুবক আচমকাই গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়েন সংসদের ভিতরে। তাঁদের হাতে ছিল ‘রং বোমা’, আর মুখে ছিল প্রতিবাদী স্লোগান- “তানাশাহি নেহি চলেগি।” হলুদ রঙের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল সংসদ কক্ষ, এবং নিরাপত্তার বড় ফাঁকফোকর চোখে পড়ে দেশজুড়ে।
সংসদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ
ওই ঘটনার পর, আরও চারজন-অমল শিন্ডে, নীলম আজ়াদ, ললিত ঝা এবং মহেশ কুমাওয়াত ধরা পড়েন। এই ঘটনায় গোটা দেশের রাজনৈতিক মহলে, এমনকি জনমানসে, সংসদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। এরপর সংসদ ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয় বলে জানানো হয়েছিল। কিন্তু, শুক্রবারের এই নতুন ঘটনা সেই দাবিকেই প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে।
সিআইএসএফ জওয়ানদের তৎপরতায় দ্রুত আটক অভিযুক্ত
গত বছরেও একবার সংসদের পাঁচিল টপকে এক যুবক ঢুকে পড়েছিলেন, এবং সিআইএসএফ জওয়ানদের তৎপরতায় তাঁকে দ্রুত আটক করা হয়। তবুও, একের পর এক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সংসদের নিরাপত্তা ব্যবস্থার প্রকৃত অবস্থান নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
আরও পড়ুন: Kaushiki Amavasya: আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে ভক্তসমাগম, নজিরবিহীন নিরাপত্তা
বিশেষজ্ঞদের মতে, শুধু বাহ্যিক নিরাপত্তা জোরদার করলেই চলবে না, গোটা নিরাপত্তা কাঠামোর মধ্যে কোথায় কোথায় ফাঁক রয়েছে, তা নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সংসদ ভবনের মতো সর্বোচ্চ গুরুত্বসম্পন্ন স্থানে এই ধরনের অনুপ্রবেশ যে কোনো দিন বড় বিপর্যয়ের রূপ নিতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।


