Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত সম্প্রতি প্রবীণ রাজনীতিক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছে যা কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে(Bangladesh Dinesh)। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল জয় পেয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক নতুনভাবে পুনর্গঠনের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষাপটে একজন রাজনৈতিক দূত পাঠানো ভারতের কূটনৈতিক গুরুত্বকে স্পষ্ট করে।
ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতায় জোর (Bangladesh Dinesh)
ত্রিবেদীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর গভীর সংযোগ এবং বাংলা ভাষায় দক্ষতা তাঁকে এই দায়িত্বে বিশেষভাবে উপযোগী করে তুলেছে। কেবল প্রশাসনিক নয়, সাংস্কৃতিক ও সামাজিক স্তরেও যোগাযোগ গড়ে তোলার ক্ষমতা তাঁর রয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হতে পারে।
সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত
ভারত ইতিমধ্যেই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে বাণিজ্য, জ্বালানি, জলবণ্টন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার বার্তা দিয়েছে। তবে এই সম্পর্ক টেকসই করতে হলে বাংলাদেশকেও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে।
হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা একটি বড় উদ্বেগের বিষয়। সাম্প্রতিক সন্ত্রাস ও হামলার ঘটনা দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি তৈরি করছে। দ্রুত তদন্ত, কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।
সীমান্ত সুরক্ষায় ব্যবস্থা (Bangladesh Dinesh)
এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গি কার্যকলাপ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যৌথ নজরদারি, গোয়েন্দা তথ্য আদানপ্রদান এবং সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করা এখন অত্যন্ত প্রয়োজন।
আরও পড়ুন: Mumbai Poone Missing Link: জনসাধারণের জন্য চালু বহু প্রতীক্ষিত মুম্বই–পুনে মিসিং লিঙ্ক
পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনা (Bangladesh Dinesh)
অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা রয়েছে। রেল, সড়ক ও পাইপলাইন সংযোগ বাড়ানো গেলে উভয় দেশই লাভবান হবে। সার্বিকভাবে, ভারত ইতিবাচক বার্তা দিয়েছে। এখন বাংলাদেশের পালা পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।



