Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে (Bollywood) শাহরুখ খান (Shah Rukh Khan) ও বোমান ইরানি (Boman Irani) দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে আসছেন। ‘হ্যাপি নিউ ইয়ার’ (Happy New Year), ‘ ডন ‘(Don ), ‘ ডন ২’ (Don 2), ‘ম্যায় হুঁ না ‘( Main Hoon Na) সহ বহু ছবিতে একসাথে কাজ করেছেন দুজনে। বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। তবে শাহরুখের একটি অভ্যাস মেনে নিতে পারেন না ইরানি! কী অভ্যাসের কথা বললেন ইরানি ? শাহরুখের সম্পর্কে আর কী কী বললেন?
মেনে নিতে না পারা (Shah Rukh Khan)
বোমান ইরানি (Boman Irani) শাহরুখকে সম্পর্কে সবকিছুই ভালো বললেও একটি দিক মেনে নিতে পারেননি। আর সেটি মজার ছলে তুলে ধরলেন। বোমান ইরানি বলেন,” তিনি অত্যন্ত বোরিং। তিনি শুধু তন্দুরি চিকেন খান । আর কিছুই না। তিনি রেস্টুরেন্টের খাবার পছন্দ করেন না। সবাই যখন খাবার খেলাম, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই খাবার উপভোগ করছে, কিন্তু শাহরুখের কিছু যায় আসে না।”
অনেক বড় হৃদয়
শাহরুখের সম্পর্কে বোমান ইরানি ( Boman Irani) বলেন ,”শাহরুখ যখন সেটে আসেন, তখন পরিবেশটা পুরোপুরি আলাদা হয়ে যায়। সবাই হাসি , মজা , আড্ডায় একসাথে কাজ করে।” বলা যেতে পারে, শাহরুখের অপেক্ষায় থাকে সেটের সকলে। ইরানির মতে, শাহরুখের হৃদয় অনেক বড় । তাঁর বাড়ির দরজা সকলের জন্য খোলা। বোমান ইরানির কাছে সেরা ৫ জন ব্যক্তির তালিকায় প্রথমেই থাকবে শাহরুখের (Shah Rukh Khan) নাম। ইরানির কাছে থেকে শাহরুখের সম্পর্কে আরও একটি কথা জানা যায়, সেটি হল শাহরুখ সেটে থাকতে খুবই ভালোবাসেন। মানুষের মাঝে বাদশা থাকতে বেশি পছন্দ করেন।

আরও পড়ুন: PM Modi in Kolkata Metro: উন্নয়ন বন্ধের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদীর, দিলেন নতুন স্লোগান!
হিট ছবি উপহার
শাহরুখ খান (Shah Rukh Khan) ও বোমান ইরানি (Boman Irani) একাধিক হিট ছবিতে একসাথে কাজ করেছেন। তাঁদের জুটি মূলত কমেডি, থ্রিলার ও ড্রামা ঘরানার ছবিতে খুবই জনপ্রিয়। দর্শকও ভীষণ পছন্দ করেন এই দুজনকে। বোমান ইরানির কাছ থেকেই শোনা গিয়েছে, সেটে পরিস্থিতি যদি বিগড়ে যায় ,তাতেও সামাল দেন শাহরুখ (Shah Rukh Khan)। অর্থাৎ তিনি এমন মজার ছলে পরিস্থিতি ম্যানেজ করে নেন, যে মনেই হয় না কোনও সমস্যা হয়েছে ,আর তাতে সবার বিশ্বাসও হয়, যে সবাই পরিস্থিতিটাকে সামাল দিতে পারবে বলে।
কৌতুক চরিত্রে অভিনয়
শাহরুখের বহু ছবিতে বোমান ইরানি (Boman Irani) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । ইরানির অভিনয় মূলত সাপোর্টিং রোলেই বেশিরভাগ দেখা যায়। যা দর্শকের মনে গেঁথে যায়। ইরানি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, থিয়েটার ও কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত। তিনি ‘ থ্রি ইডিয়ট’ ,’ মুন্না ভাই এমবিবিএস’ এর মতো জনপ্রিয় সিনেমায় কৌতুক চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত।


