Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja) বৈবাহিক সম্পর্কে টানাপড়েন চলছে, এই গুজব নতুন নয় (Govinda-Sunita)। তবে সম্প্রতি এই গুজব আরও জোরালো হয়েছে , যখন গোবিন্দার ভাগ্নি ও অভিনেত্রী আরতি সিং (Arti Singh) সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। অনেকেই মনে করছেন ,এই পোস্টের মধ্য দিয়ে ইঙ্গিত করছে, তাঁর মামা মামির সম্পর্ক ভাঙ্গনের দিকে এগোচ্ছে। কী পোস্ট করা হয় ? কেন এমন ধারণা ? তবে কী সত্যি বিচ্ছেদ হতে চলেছে ?
কী পোস্ট করা হয়? (Govinda-Sunita)
আরতির পোস্টের কথা অনুযায়ী, পৃথিবীতে হার্টবিটকে সাথে রেখে চলা উচিত। কারণ যখন সে থেমে যাবে ,তখন তুমিও থেমে যাবে। নিজে সুখী থাকো, আর নিজেকে ভালোবাসো। যদিও পোস্টে নির্দিষ্ট কোনও কারো নাম উল্লেখ করা নেই। তবে অনেকেই মনে করছেন বর্তমানে গোবিন্দা সুনীতার ( Govinda – Sunita) দূরত্বকে ঘিরে আরতির এই পোস্ট। তাই মামা মামির উদ্দেশ্যে পরামর্শ হিসাবে, এই পোস্ট করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
সন্দেহের উদ্রেক
গত কয়েক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে সুনীতাকে একাই দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোবিন্দা সুনীতা (Govinda – Sunita) একে অপরের ছবি পোস্ট করাও বন্ধ রেখেছেন। এমনকি বেশকিছু অনুষ্ঠানে গোবিন্দাকে একাই দেখা গিয়েছে। যা আগে কখনও দেখা যায়নি। অর্থাৎ সবসময় দুজনকে একসাথেই দেখতে পাওয়া যেত। আর এসব কিছুই দর্শকের মনে সন্দেহের উদ্রেক করেছে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, গোবিন্দা সুনীতার ডিভোর্স মামলা চলছে বলে। মাঝে ৩০ বছরের এক মারাঠি নায়িকার সাথে গোবিন্দার সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছিল। তবে এই তারকা দম্পতির ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছু জানা যায়নি।

বড়সড় গুজব (Govinda-Sunita)
বলা যেতে পারে, বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও সুনীতার (Govinda – Sunita) দাম্পত্য জীবন নিয়ে এক বড়োসড়ো গুজব ছড়িয়েছে। তবে তাঁদের দাম্পত্য সম্পর্ক কী ভাঙ্গনের পথে ? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। সরাসরি দম্পতি বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা না করলেও, সাম্প্রতিক কালে ঘটা কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সন্দেহ দৃঢ় হয়েছে।
আরও পড়ুন: Kanchana Moitra: শিয়ালদহ স্টেশনে কাঞ্চনার খারাপ ব্যবহার, ক্ষমা চাইলেন অভিনেত্রী!
রহস্য বেড়ে চলেছে (Govinda-Sunita)
গোবিন্দা ও সুনীতা এখনও তাঁদের নিয়ে উঠা গুজবে মুখ খোলেননি। তাঁদের নীরবতা যেন আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। অনেকে মনে করছেন ,ব্যক্তিগত মতভেদ ও পারিবারিক বিষয়ে মতানৈক্যের জন্য হয়তো সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। অনুরাগীরা আশা করছেন এটি সাময়িক মতবিরোধ। পাশাপাশি যদি সত্যিই বিচ্ছেদ হয় ,তবে বলিউডের অন্যতম এক স্থায়ী জুটির সম্পর্কের অবসান হবে, যা অনেকে মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট (Govinda-Sunita)।


