Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সারা সপ্তাহ অফিসের চাপ (Health tips), কাজের ব্যস্ততা, যানজট আর মানসিক চাপ—সব মিলিয়ে শরীর ও মন যেন একেবারে ক্লান্ত হয়ে পড়ে। এ অবস্থায় ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠা কিংবা বেশি সময় ধরে ঘুমোনো অনেকের কাছেই একধরনের আরাম ও প্রশান্তি এনে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেটাকে আমরা প্রায়শই আলসেমি ভেবে হেলাফেলা করি, সেই বাড়তি ঘুমই নাকি হৃদরোগ থেকে রক্ষা করতে পারে!

কী বলছে গবেষণা? (Health tips)
সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেস-এ প্রকাশিত একটি দীর্ঘ ১৪ বছরের সমীক্ষা জানাচ্ছে, ছুটির দিনে যদি মানুষ বেশি ঘুমান তবে হৃদরোগের ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
এই গবেষণা পরিচালনা করেছে চীনের হুয়াই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা। প্রায় ৯০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে তাঁদের ফলাফলে দেখা গেছে, যাঁরা সপ্তাহের মধ্যে পর্যাপ্ত ঘুম পান না কিন্তু ছুটির দিনে অতিরিক্ত ঘুমিয়ে সেই ঘাটতি পূরণ করেন, তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে অনেকটাই কম।

‘ক্যাচ-আপ স্লিপ’ (Health tips)
বিজ্ঞানীরা এই বাড়তি ঘুমকে নাম দিয়েছেন “ক্যাচ-আপ স্লিপ”।
গবেষক ইয়াঞ্জন সং-এর মতে, যাঁরা দৈনিক সাত ঘণ্টারও কম ঘুমান, তাঁদের জন্য ছুটির দিনে অতিরিক্ত ঘুম সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে।
শুধু এই গবেষণাই নয়, আমেরিকায় ৩৪০০ জনকে নিয়ে করা আরেকটি সমীক্ষাতেও একই রকম তথ্য পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, যারা সপ্তাহান্তে অন্তত দুই ঘণ্টা বেশি ঘুমান, তাঁদের সংবহনতন্ত্রের রোগের ঝুঁকি অনেকটা হ্রাস পায়।

কেন এত গুরুত্বপূর্ণ? (Health tips)
এখন প্রশ্ন উঠতে পারে—ঘুমের বিষয়ে এতদিন যে ধারণা ছিল, তা কি তবে ভুল? এতদিন পর্যন্ত চিকিৎসক ও বিজ্ঞানীরা মনে করতেন—
- প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় জাগা
- সারকাডিয়ান ছন্দ বজায় রাখা
এগুলোই শরীরের জন্য সর্বাধিক উপকারী।
কিন্তু নতুন গবেষণা বলছে, সপ্তাহে যদি নিয়মিতভাবে ঘুমের সময় বজায় রাখা না-ও যায়, তবু অন্তত ছুটির দিনে বেশি ঘুমানো হৃদরোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।
অনিয়মিত ঘুমের ক্ষতি
ওহায়ো স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনিয়মিত ঘুমের কারণে—
- উচ্চ রক্তচাপ
- স্থূলতা
- অনিয়মিত হৃদস্পন্দন
- রক্ত সঞ্চালনজনিত রোগ
এসবের ঝুঁকি বেড়ে যায়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মত (Health tips)
আজকের দিনে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ঘুমকে হৃদযন্ত্রের সুস্থতার একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখছে। অর্থাৎ,
- স্বাস্থ্যকর খাবার
- নিয়মিত ব্যায়াম
- ধূমপান পরিহার
আরও পড়ুন: Health tips: বিড়াল শুধু আদরের নয়, স্বাস্থ্য রক্ষারও সঙ্গী
আসলেই যা হয়!
গবেষণা বলছে, বর্তমানে প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগছেন। অফিসের চাপ, স্মার্টফোনে রাত জাগা, সামাজিক বা পারিবারিক দায়িত্ব—সব মিলিয়ে ঘুমের ঘাটতি প্রতিদিন বাড়ছে।



