Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘হুলিগানিজম ‘ নামে একটি নতুন বাংলা ব্যান্ড গড়ে তুলেছেন পরিচালক ও গায়ক অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। সাথে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য ,শুভদীপ গুহ,কৃশানু ঘোষ, নীলাংশুক দত্ত ও আরও অনেকেই। সম্প্রতি কলকাতাতে অনির্বাণ ভট্টাচার্যের এই গানের দল একটি কনসার্ট করেছে। হুলিগানিজমের গান দর্শকের কতটা প্রিয়, তা নতুন করে বলার কিছু নেই । গানের টার্গেটে উঠে এল রাজনীতির কথাও।

হাস্যরাস মিশ্রিত (Anirban Bhattacharya)
অনির্বাণ (Anirban) সমেত প্রায় ৯ জনের মতো নিয়ে তৈরি এই গানের দল। তবে সম্প্রতি কলকাতাতে যে কনসার্ট ছিল ,সেখানে রাজনীতিবিদ কুনাল ঘোষ, দিলীপ ঘোষ ও শতরূপ ঘোষকে নিয়ে গান বেঁধেছেন। যা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকের কাছে। গানের কিছু কিছু লাইনের ভিতরে তাঁদেরকে নিয়ে মজার ছলে গাওয়া হয়েছে গান। অনির্বাণ ভট্টাচার্য , দেবরাজ ভট্টাচার্য , শুভদীপ গুহ সহ অন্যান্য সদস্যদের নিয়ে হাস্যরস মিশ্রিত, চলমান সময়কে সযত্নে গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। যেখানে দর্শকের উৎসাহ ও সাড়া চোখে পড়ার মতো।
ব্যঙ্গ নয়, আনন্দ দেওয়া (Anirban Bhattacharya)
গানের কথা অনুযায়ী “এসব কথা বললে নাকি রেগে যাবে কুনাল ঘোষ, ভীষণ রোমান্টিক ,গয়না, দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা, এখানে বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল হাঁটাহাঁটি তাই কিনেছেন গাড়ি, দাদা আমাদের শতরুপ ঘোষ।” যদিও গানটির মধ্যে কাউকে ব্যঙ্গ করা হয়নি । এটি মূলত দর্শকদের আনন্দ দেওয়ার জন্য গাওয়া হয়েছে।
গানের সাথে সাথে কথা (Anirban Bhattacharya)
হুলিগানিজম এর প্রথম লাইভ কনসার্ট হয় কলকাতাতে। যেখানে পরিবেশন করা হয় এক ঝাঁক গান। গানের মধ্যে ছিল শহরের নানা রূপ, রাজনৈতিক ব্যঙ্গ,প্রেম ও মানুষের তৈরি কৃত্রিম প্রযুক্তির কথা। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) তাঁর নিজস্ব নাটকীয় ঢঙে গানের ফাঁকে ফাঁকে শ্রোতাদের সঙ্গে মজার কথোপকথনও করেন। যা পুরো পরিবেশটাকে একটা অন্য মাত্রা যোগ করে।
সাংস্কৃতিক আন্দোলন
এই ব্যান্ডের নাম যেমন ব্যতিক্রমী, তেমনি তাঁদের কনসার্টও অনন্য। কথা ও সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অভিনব উপস্থাপনা, যা বাংলার সংগীত জগতে এক নতুন ধারা তৈরি করতে পারে বলে অনুমান অনেকেরই। হুলিগানিজম এখন শুধু একটি ব্যান্ড নয়, হয়ে উঠেছে এক সাংস্কৃতিক আন্দোলনের নাম।
আরও পড়ুন:Rituparno Ghosh: সিনেমার ফ্রেমে সমাজবদলের আলো জ্বালানো এক শিল্পী!
প্রসঙ্গত অনির্বাণ ভট্টাচার্য দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন। পুজোর সময় রিলিজ হতে চলেছে ‘ রঘু ডাকাত ‘। যেখানে অনির্বাণকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে। যা ইতিমধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে অনুরাগীদের মধ্যে। বলা যেতে পারে , পুজোর সময় বড় পর্দায় নতুন চমক দিতে চলেছেন অভিনেতা।



