Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউড দম্পতি যিশু সেনগুপ্ত ( Jisshu–Nilanjanaa) ও নীলাঞ্জনার (Nilanjana) সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে নানান রকম গুঞ্জন চলেছিল। তবে এ সমস্ত বিষয় নিয়ে কোনও রকম মুখ খোলেননি যিশু ও নীলাঞ্জনা। এবার আর চুপ থাকতে পারলেন না অভিনেতা যিশু সেনগুপ্ত। এ বিষয়ে কি বললেন তিনি ?
মুখ না খোলা ( Jisshu-Nilanjanaa)

যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) স্পষ্ট জানান এ বিষয়ে তিনি কোনও কিছুই বলতে চান না। আগেও বলেননি, আজও বলতে চান না। অভিনেতার মতে,” বাইরে থেকে বইয়ের কভার দেখে বইটা বিচার করা ঠিক নয়। এ বিষয়ে তিনি কখনই মুখ খুলবেন না। কারণ কিছু ব্যক্তিগত কারণ রয়েছে।” তিনি যুক্ত করেন, কিছু মানুষ আছেন, যাঁরা এই বিষয়ে নির্দিষ্ট ভাবে তাঁর সাথে কথা বলেন । যতটা বলা যায়, ততটা আলোচনা করেছেন অভিনেতা। এমনকি যিশু সেনগুপ্ত এও বলেন , তিনি যাঁদের সাথে আলোচনা করেছেন, তাঁরা এ বিষয়ে অন্যদের সাথে আলোচনা করলে ,তাঁদের সাথে সম্পর্কে ইতি ঘটবে অভিনেতার ।
পাশে দাঁড়ানো ( Jisshu-Nilanjanaa)
দাম্পত্য ফাটলের বিষয়টিকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা যিশু জানান, দুটি মানুষ এক জায়গায় থাকতে পারছে না । যেমন ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড থাকে ,কোনও সমস্যা হলে বন্ধুত্ব থাকল না, তেমনই সম্পর্কও ভেঙে যেতে পারে। তবে যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) বক্তব্যে কোনও রকম ব্যক্তিগত দোষারোপ নেই। বরং অভিনেতা মনে করেন ,কোনও অসুবিধা হলে একে অপরের পাশে দাঁড়াবেন, বিমুখ হয়ে থাকবেন না।
প্রশংসায় পঞ্চমুখ ( Jisshu-Nilanjanaa)

অভিনেতা যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) সমস্ত দায় দায়িত্বের মধ্যেও, অভিনেতা হিসাবে বড় মেয়ে সারাকে নিয়ে গর্ব অনুভব করেন। সারা সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করেছেন । তবে যিশুর কথায়, সারাকে নিয়ে তিনি খুব গর্বিত। সারা খুবই স্মার্ট। যা করেছে, সারা নিজে করেছে, যিশু ও নীলাঞ্জনা কেউ মেয়েকে সাহায্য করেননি । অভিনেতা মনে করেন, সারার বয়সে তিনি এমন কাজ করতে পারতেন না।
আরও পড়ুন: Nandan: চল্লিশের -এর দোরগোড়ায় আজকের নন্দন!

সফল ভাবে এগিয়ে যাওয়া ( Jisshu-Nilanjanaa)
অন্যদিকে নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta) মনে করেন , অতীতের সবকিছু ফেলে রেখে জীবনে এগিয়ে যাওয়া উচিত। এভাবে ব্যক্তিগত ঝড় সামলে যিশু সেনগুপ্ত আজও নিজের কাজ ও পরিবার দুটোই গুরুত্ব দিয়ে সামলাচ্ছেন। অভিনেতা অভিনয় জগতে সফল ভাবে এগিয়ে চলেছেন। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শেষ করেছেন।



