Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শারদীয়া দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন (Ashtami Anjali 2026) মহাঅষ্টমী। আর অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভক্তি, আবেগ ও শ্রদ্ধার এক বিশেষ মুহূর্ত। তাই অঞ্জলি দেওয়ার সময় কী রঙের পোশাক পরা উচিত, তা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। শাস্ত্র ও পুরাণের ব্যাখ্যা অনুযায়ী, পোশাকের রঙ শুধু সাজসজ্জার বিষয় নয়, এর সঙ্গে শুভতা ও ইতিবাচক শক্তির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।
কোন কোন রং শুভ? (Ashtami Anjali 2026)
শাস্ত্রজ্ঞদের মতে, মহাঅষ্টমীর (Ashtami Anjali 2026) অঞ্জলিতে লাল, হলুদ এবং বাসন্তী রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। লাল রঙ শক্তি, উৎসাহ ও পবিত্রতার প্রতীক।
অন্যদিকে, হলুদ ও বাসন্তী রঙ জ্ঞান, আনন্দ, সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক। তাই অষ্টমীর অঞ্জলিতে এই রঙের পোশাকও মঙ্গলজনক বলে মনে করা হয়। সবুজ রঙও শুভ বলে বিবেচিত হয়, কারণ নবপত্রিকা বা কলাবউয়ের সঙ্গে এই রঙ প্রকৃতি ও জীবনের প্রতীক হিসেবে যুক্ত। (Ashtami Anjali 2026)
পুরাণে দেবী দুর্গার সঙ্গে লাল রঙের বিশেষ সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। মহিষাসুর বধের জন্য দেবীর আবির্ভাবের সময় দেবতারা তাঁকে রক্তবর্ণের বস্ত্র, লাল চন্দন ও লাল জবার মালা দিয়েছিলেন বলে পৌরাণিক কাহিনিতে বলা হয়েছে। দেবীর শক্তি ও বিজয়ের প্রতীক হিসেবে ধরা হয় লালকে।
আরও পড়ুন: Asiad India Hockey Victory: বাংলাদেশকে ১০ গোল! সেমিফাইনালের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে
অন্যদিকে, মহাগৌরী রূপের সঙ্গে হলুদ ও সোনালি রঙের সম্পর্ক রয়েছে। শুভতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও এই রঙগুলির বিশেষ গুরুত্ব রয়েছে।
কোন রঙে না?
তবে অষ্টমীর দিন কালো, গাঢ় নীল বা ধূসর রঙের পোশাক এড়িয়ে চলার পরামর্শ দেন শাস্ত্রজ্ঞরা। তাঁদের মতে, এই রঙগুলি অশুভ বা নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত বলে বিবেচিত হয়।


