Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রয়াত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ এবং রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) শ্রাদ্ধানুষ্ঠান আজ অর্থাৎ বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর। এই দিন অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)। যেখানে শোক আর স্মৃতির আবরণে মিলেমিশে গিয়েছিল ভারাক্রান্ত বিকেল। উপস্থিত ছিলেন একাধিক তারকার।
একা হাতে দায়িত্ব পালন (Joy Banerjee)
জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) ২৫শে আগস্ট ২০২৫ হৃদরোগে মারা যান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকেই। এই অনুষ্ঠানে সকলে প্রয়াত অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। উপস্থিত ছিলেন দেবশ্রী রায় (Debashree Roy) , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও আরও অনেকেই। উপস্থিত থেকেছেন জয় বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীও।

অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানে দেবশ্রী ও প্রসেনজিতের উপস্থিতি নজর কাড়ে সকলের। যা এক মানবিক বন্ধন হিসাবেই দেখা হচ্ছে। আত্মীয় পরিজন এবং অতিথিদের সমস্ত দায়িত্ব দক্ষতার সাথে একা হাতে সামলাচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যাকে এই দিন দেখা যায় সাদা নীল পাড় শাড়িতে।
বন্ধুত্বের সম্পর্ক
প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়কে (Joy Banerjee) শ্রদ্ধা নিবেদন করতে দেখা গিয়েছে দেবশ্রী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দেবশ্রীকে দেখা গিয়েছে সাদা কালো শাড়িতে । প্রসেনজিৎকে দেখা যায় সাদা শার্ট ও হালকা নীল জিন্সে। অভিনীত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,” জয়ের চলে যাওয়াটা আলোচনা করা যায় না। জয় ব্যানার্জীর সাথে তাঁর বন্ধুর সম্পর্ক। প্রায় ৪২ বছরের সম্পর্ক তাঁদের। কাজের ক্ষেত্রে দেখা না হলেও কথা হত প্রায় সময়ই।”

জীবন্ত হয়ে থাকা
অভিনেতার প্রথম নায়িকা ছিলেন দেবশ্রী। অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) ‘অপরূপা’ (Aparoopa) ছবির হাত ধরে অভিনয় জগতে পা দিয়েছিলেন। এই ছবিতে বিপরীতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায় (Debashree Roy)। অভিনেতার নরম মেজাজের সংলাপ, মুখের মিষ্টি হাসি আর সরল অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছিল। তিনি আজও অনেকের কাছে ৯০ দশকের রোমান্টিক হিরো হিসেবেই স্মরণীয়। বলা যেতে পারে, সেই সময় তরুণ প্রজন্মের ক্রাশ ছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সময় ও পরিস্থিতির কারণে তিনি একসময় অভিনয় জগত থেকে দূরে সরে যান । আর আজ তিনি পৃথিবীতে না থাকলেও, দর্শকের মনে রোমান্টিক হিরো হিসাবেই জীবন্ত হয়ে রয়ে গেলেন।

শূন্যতা পূরণ হওয়ার নয়
প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়কে ( Joy Banerjee) নিয়ে বাংলা চলচ্চিত্র ও রাজনৈতিক জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়। তবে এদিনের অনুষ্ঠান যেন সেই শূন্যতার মাঝেও একতা ও সহানুভূতির বার্তা দিয়ে গেল।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নাম জয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপস্থিতিতে টলিউডের শোকের ছায়া নেমে এসেছে। একসময় উত্তমকুমার পরবর্তী যুগে যে কয়জন নায়ক দর্শকের মন জয় করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন জয় বন্দ্যোপাধ্যায়। খুব অল্প সময়ের মধ্যেই নজর দর্শকের কেড়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা ও অনুরাগীরা (Joy Banerjee) ।


