Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: Urban Company বাজারে আনছে নতুন IPO। সংস্থার প্রতি শেয়ার প্রাইস হতে চলেছে ৯৮ থেকে ১০৩ টাকা (IPO)।
বাজারে আসছে নতুন IPO (IPO)
লগ্নিকারীদের নজর থাকে IPO মার্কেটের উপর। আরবান কোম্পানি শেয়ার বাজারে নিয়ে আস্তে চলেছে তাদের নতুন আইপিও। আজ অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিও-র জন্য সাবক্রিপশন। শেয়ার কেনার জন্য বেদন করতে পারবেন বিনিয়োগকারীরা ১২ সেপ্টেম্বর। লগ্নিকারীরা শুক্রবার পর্যন্ত এই সংস্থার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।
আরবান সিম্পনি বাজার থেকে ১ হাজার ৯০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রেখেছে। সংস্থা আইপিও-তে অফার ফর সেলের পাশাপাশি শেয়ারের ফ্রেশ ইস্যুও করা যাবে। ৪ কোটি ৫৮ লক্ষ্য ফ্রেশ ইস্যু শেয়ারের মাধ্যমে বাজার থেকে তুলবে ৪৭২ কোটি টাকা এবং ১৩ কোটি ৮৬ লক্ষ্য শেয়ার অফার ফর সেলের উঠবে ১ হাজার ৪২৮ কোটি টাকা।

কোম্পানির প্রতি শেয়ারের প্রাইস ব্র্যান্ড ৯৮ থেকে ১০৩ টাকা। আইপিও লট তৈরি হয়েছে ১৪৫ শেয়ার নিয়ে। যারা রিটেল ইনভেস্টর তারা সর্বনিম্ন্ন ও সর্বোচ্চ ১৩টি লট কিনতে পারবেন। ১৪ হাজার ৯৩৫ টাকা খরচ হবে প্রতি লটের জন্য। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ার লিস্টিং হবে ১৭ সেপ্টেম্বর।

আরবান কোম্পানির আত্মপ্রকাশ ঘটে ২০১৪ সালে। এই সংস্থা অনলাইন মার্কেটপ্লেসে নানা সার্ভিস প্রোভাইড করে। এর মধ্যেই ভারতের ৫১টি শহরে নিজেদের সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানি। ভারতের বাইরেও এদের পরিষেবা আছে। সংযুক্ত আরব আমিরশাহি এবং সিঙ্গাপুরে রয়েছে এদের পরিষেবা।
আরও পড়ুন: Shubman Gill: গিলকে দীর্ঘদিন নেটে বল করা বোলারই কি আমিরশাহির তুরূপের তাস?
এই কোম্পানির IPO মার্কেটে আসার আগে গ্রে মার্কেটে ভাল সাড়া পেয়েছে এবং সেই মার্কেটে এর প্রিমিয়াম রয়েছে ২০ টাকা। অর্থাৎ ২০ টাকা বেশি দামে আরবান কোম্পানির শেয়ারের স্টক এক্সচেঞ্জ লিস্টিংয়ের সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের মতে এই সংস্থার বিসনেস মডেল বেশ ঝুঁকিপূর্ণ। পূর্বে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখা গেছে। এই কোম্পানির ফিনানশিয়াল রিপোর্ট বেশ দুর্বল বলেই মোট শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের (IPO)।
(শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। লাভের পাশাপাশি আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য। শেয়ার কেনাবেচা সংক্রান্ত কোনও মত ট্রাইব টিভির নেই। তাই বিনিয়োগের পূর্বে মার্কেট সংক্রান্ত বিষয় খুঁটিয়ে জেনে নিতে হবে এবং অভিজ্ঞদের মতামত নেওয়া বাঞ্চনীয়।)


