Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৭ আইপিএলের মিনি নিলামের আগে নতুন করে সমস্যায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সূত্রের খবর, দলের অধিনায়কত্ব আর চালিয়ে যেতে চাইছেন না অক্ষর প্যাটেল। ফলে নতুন মরশুমের আগে নেতৃত্ব নিয়ে বেশ চাপে পড়েছে দিল্লি ম্যানেজমেন্ট। যদিও এখনই অক্ষরকে অধিনায়কত্বের দৌড় থেকে সরিয়ে দিতে নারাজ ফ্র্যাঞ্চাইজি। তাঁকে নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা চলছে। তবে সেই কাজে খুব একটা সহজ হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
নেতৃত্বের চাপেই কি পারফরম্যান্সে প্রভাব? (Delhi Capitals)
অক্ষরের নেতৃত্বে শেষ দুই আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। পরপর দুই মরশুমেই প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে দল। পাশাপাশি অধিনায়কত্বের চাপ তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। গত আইপিএলে ১৪টি ম্যাচে মাত্র ১৭৩ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। ফলে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি, এমনই দাবি বিভিন্ন সূত্রের।
অক্ষরকে পেতে একাধিক দলের প্রস্তাব! (Delhi Capitals)
এদিকে অক্ষরকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তাঁকে ট্রেড করার জন্য দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে খবর। বড় অঙ্কের প্রস্তাব এলেও কোনওটিতেই রাজি হয়নি দিল্লি ম্যানেজমেন্ট। ফ্র্যাঞ্চাইজির কাছে অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই তাঁকে ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই। বরং নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য তাঁকে বোঝানোর চেষ্টা চলছে।
সৌরভ-যুবরাজদের নিয়ে নতুন সাজে দিল্লি (Delhi Capitals)
২০২৭ আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং বিভাগেও বড়সড় পরিবর্তন হয়েছে। হেড কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাপোর্ট স্টাফে যুক্ত হয়েছেন যুবরাজ সিং, চামিন্ডা ভাস এবং অমিত মিশ্র। পাশাপাশি পুরনো দলে ফিরেছেন ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসে দু’বছর কাটানোর পর ফের দিল্লির জার্সিতে দেখা যাবে তারকা উইকেটকিপার ব্যাটারকে।
আরও পড়ুন: Punjab Kings: হার্দিক নাকি শ্রেয়াস! কে অধিনায়ক? কী বললেন নেস ওয়াদিয়া?
নিলামের পরই অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? (Delhi Capitals)
অক্ষর নেতৃত্ব ছাড়তে চাইলে বিকল্প অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে। তবে এখনই তাড়াহুড়ো করতে নারাজ ম্যানেজমেন্ট (Delhi Capitals)। মিনি নিলাম শেষ হওয়ার পরই অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ফ্র্যাঞ্চাইজি। ফলে নতুন মরশুমের আগে দিল্লির ড্রেসিংরুমে আরও কী কী পরিবর্তন আসে, সেদিকেই নজর ক্রিকেট মহলের।



