Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটানা ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের পর্দার দিকে তাকিয়ে কাজ করলে চোখ, ঘাড়, পিঠ আর কোমরের উপর বিরাট চাপ পড়ে (Yoga)? ঘন্টার পর ঘন্টা একই ভঙ্গিতে বসে থাকার কারণে রক্ত চলাচল ব্যাহত হয়, পেশি শক্ত হয়ে যায়, মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বেঁকে যায়। কাজ শেষ হলে বিছানায় শুয়ে পড়লেই বোঝা যায় কতটা ধকল গেছে শরীরে। অনেক সময় মাথা ধরে যায়, চোখ ঝাপসা লাগে, হাত-পা ঝিনঝিন করে?

সেতুবন্ধনাসন (Yoga)
কীভাবে করবেন?
- সমতল ম্যাটের উপর সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ুন।
- দুই হাত শরীরের দু’পাশে রাখুন।
- হাঁটু মুড়ে দু’পা নিতম্বের কাছে টেনে আনুন।
- এবার পায়ের পাতা ও কাঁধের উপর ভর দিয়ে কোমর ধীরে ধীরে উপরের দিকে তুলুন।
- এই অবস্থায় প্রায় ৩০ সেকেন্ড থাকুন, তারপর আস্তে আস্তে নীচে নামুন।
- অন্তত ৫ বার অভ্যাস করুন।
উপকারিতা
কোমর, পিঠ ও উরুর ব্যথা কমে।
মেরুদণ্ড শক্তিশালী হয়।
শরীরের রক্তসঞ্চালন উন্নত হয়।

ভুজঙ্গাসন (Yoga)
কীভাবে করবেন?
- মাটির উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন।
- দু’পা সোজা টান টান করে রাখুন।
- হাতের তালু মাটিতে রেখে ধীরে ধীরে কোমর থেকে শরীরের উপরিভাগ উঠান।
- খুব বেশি জোর দেবেন না, যতটা স্বাভাবিকভাবে ওঠানো যায় ততটাই করুন।
- মাথা সামান্য পিছনের দিকে হেলিয়ে ৩০ সেকেন্ড ধরে রাখুন।
- আগের অবস্থায় ফিরে আসুন।
- অন্তত ৫ বার পুনরাবৃত্তি করুন।
উপকারিতা
কাঁধ, বুক ও মেরুদণ্ড নমনীয় হয়।
হজমশক্তি বাড়ে।
শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি পায়।

মার্জারাসন (Yoga)
কীভাবে করবেন?
- প্রথমে চার হাত-পায়ে টেবিল টপ ভঙ্গিতে বসুন।
- শ্বাস নিতে নিতে পিঠ নৌকার মতো বাঁকিয়ে ফেলুন।
- ওই অবস্থা ৬০ সেকেন্ড ধরে রাখুন।
- এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেট ভিতরে টেনে মাথা নিচের দিকে নামান ।
- এই অবস্থানও ৬০ সেকেন্ড ধরে রাখুন।
- অন্তত ১০ বার অভ্যাস করুন।
উপকারিতা
পিঠ, কোমর ও ঘাড়ের শক্তভাব দূর হয়।
মেরুদণ্ড সচল থাকে।
স্নায়ুর চাপ কমে গিয়ে মনও শান্ত হয়।
চক্রবাকাসন (Yoga)
কীভাবে করবেন?
- প্রথমে টেবিল টপ পোজ়ে যান। হাত ও হাঁটু মাটিতে থাকবে।
- এবার হাঁটু ভাঁজ করে গোড়ালির উপর বসুন।
- দুই হাত সামনে সোজা করে মাথা মাটিতে ঠেকান।
- বুক ও পেটকে হাঁটুর কাছে আনুন।
- এই অবস্থায় ১০–১৫ সেকেন্ড থাকুন।
- ধীরে ধীরে আবার টেবিল টপে ফিরে আসুন।
- অন্তত ৫ বার পুনরাবৃত্তি করুন।
উপকারিতা
মন শান্ত হয়, রক্ত চলাচল স্বাভাবিক হয়।
ঘাড়, কাঁধ, পিঠ ও কোমরের ব্যথা কমে।
শ্বাস-প্রশ্বাস ও অঙ্গ-সঞ্চালনের সমন্বয় তৈরি হয়।

সতর্কতা মানতে হবে (Yoga)
- ঘাড়ে, পিঠে বা শিরদাঁড়ায় চোট থাকলে এই আসনগুলি এড়িয়ে চলুন।
- হাঁটুতে ব্যথা থাকলে টেবিল টপ বা চক্রবাকাসন বেশি ক্ষণ করবেন না।
- ভার্টিগো, স্পন্ডিলোসিস, স্পন্ডিলাইটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আরও পড়ুন: Time Management: সময় বলে দেবে সময়ের মূল্য কতটা?
মনে রাখবেন
- আসন করার আগে হালকা গরম জল খেয়ে নিতে পারেন, তবে পেট ভর্তি অবস্থায় যোগব্যায়াম করবেন না।
- আসনের সময় তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে চলা দরকার।
- প্রতিদিন মাত্র ১৫–২০ মিনিট সময় দিলেই দীর্ঘস্থায়ী ঘাড়, পিঠ, কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।



