Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে জয় লাল-হলুদের। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল দল (East Bengal)।
ইউনাইটেড কলকাতাকে হারিয়ে জয় লাল-হলুদের (East Bengal)
বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে নাম শক্তিশালী দল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। তবে রীতিমতো দাপটের সাথে জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল দল। ম্যাচের ফলাফল ৩-০ (East Bengal)।
লাল-হলুদের হয়ে গোল করেন নসিব রহমান, পিভি বিষ্ণু এবং গুইতে ভ্যানলালপেকা। তবে তিন গোল খেলেও ইউনাইটেড কলকাতা লড়াই করে গেছে শেষ পর্যন্ত। প্রথমার্ধে দুই দলের মধ্যে লড়াই হয় সমানে সমানে। দুই দলই গোলের সুযোগ পেলেও সুযোগ মিস করে ইউনাইটেড কলকাতা। যদি সেই সুযোগ ইউনাইটেড কলকাতা কাজে লাগতো তবে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারতো।

আরও পড়ুন: Yoga: চেয়ারে বসে কাজের ক্লান্তি দূর করবে এই চার যোগাসন?
২৯ মিনিটের মাথায় গোলের সুযোগ পে ইউনাইটেড কলকাতার প্লেয়ার সমীর বায়েন তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে ম্যাচে লাল-হলুদের গোলকিপারের অবদান অস্বীকার করা যায় না কারণ তিনিই বায়েনের শট আটকে দেন। চোটের কারণে মাঠে ছিলেন না সৌভিক চক্রবর্তী। দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন না কার্ড সমস্যার কারণে। পুরোপুরি ফিট ছিলেন না সুমন দে। তবে মাঠে তাদের অভাব বুঝতে দেয় নি ইস্টবেঙ্গল দল। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) আমন সিকের বাড়ানো বল থেকে নসিব রহমান গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গল দলকে।
প্রথমার্ধে খেলা সমানে-সমানে হলেও দ্বিতীয়ার্ধে খেলার রাশ নিজেদের হাতেই রাখতে সক্ষম হয় মশাল ব্রিগেড। দুরন্ত সোয়ার্ভিং ফ্রিকিক থেকে পিভি বিষ্ণু গোল করায় ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০। ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন পরিবর্ত ফুটবলার গুইতে এবং ইস্টবেঙ্গল ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে। দলের সমর্থকরা তাদের প্রিয় দলের জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। দলের জয়ে ঢাক ঢোল পিটিয়ে সেলিব্রেটও করেন সমর্থকরা (East Bengal)।


