Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৪ বল বাকি থাকতে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিলো বাংলাদেশ। জয়ে দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ (Asia Cup 2025)।
এশিয়ায় কাপে জয় দিয়ে যাত্রা শুরু (Asia Cup 2025)
এশিয়া কাপে হংকং নতুন দল না হলেও এখনও তেমন দাগ কাটতে পারে নি ক্রিকেটে। আফগানিস্তানে বিরুদ্ধে একদমই লড়াই দেখতে না পারলেও বাংলাদেশের বিরুদ্ধে কিছুটা হলেও তাদের লড়াই দেখা গেলো। কিন্তু সেই লড়াই দিয়েও লাভের লাভ কিছু হলো না, সহজ জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ দল (Asia Cup 2025)।
তানজিম, তাসকিনদের বোলিংয়ের সামনে খুব বেশি রান করতে পারে নি হংকং দল। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে তারা তোলে ১৪৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ১৪ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের নাম করে নেয়। হাতে ছিল ৭ উইকেট। লিটন দাস ৫৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন (Asia Cup 2025)।

এইদিন খেলায় টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা খেলা চলতে চলতেই প্রমাণ দিয়ে দেয় বাংলাদেশ দল। দ্বিতীয় ওভারেই অংশুমান রথকে ফেরান তাসকিন আমেদ। জিশান আলি ও নিজাখত খান হংকং দলের ইনিংস কিছুটা সামাল দিলেও তাদের লড়াইয়তে খুব বেশি লাভ হয় নি দলের। দুজনের ব্যাটিংয়ে ভর করে আসে ৪১ রান। ইয়াসিম মুর্তাজা ক্রিজে এসে ব্যাটিংয়ে হাল ধরলেও রান আউট হয়ে ফিরতে হয় তাকে।
আরও পড়ুন: Durga Puja 2025: মহালয়া থেকেই ট্রাফিক কড়াকড়ি হবে?
জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হুসেন ইমন শুরুটা ভাল করলেও ১৯ রানে তাকে ফিরতে হয়। আয়ুষ শুক্লের বলে ফিরতে হয় ইমনকে। ৫০ ওভারের আগেই বাংলাদেশ নিজেদের দু উইকেট হারায়। হংকং ম্যাচে ফেরার আশা দখেলেও বাংলাদেশের ব্যাটিং হাল ধরেন দলের অধিনায়ক লিটন দাস। নিজের অভিজ্ঞতার পরিচয় দেন লিটন দাস। তৌহিদ হৃদয় ও লিটন দাস ৯৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। লিটন দাস আউট হলেও দলকে ম্যাচ জিতিয়ে ফেরেন তৌহিদ হৃদয় (Asia Cup 2025)।


