Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার অবসান। ট্রফি খরা কাটিয়ে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার জাপান ওপেনের ফাইনালে বিশ্বের অন্যতম সেরা শাটলার আকানে ইয়ামাগুচিকে সরাসরি সেটে হারান তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টের খেতাব জিতলেন সিন্ধু। তাঁর এই জয় ভারতের ব্যাডমিন্টন ইতিহাসে এক নতুন মাইলফলক।
ছন্দপতন সিন্ধুর (PV Sindhu)
২০২৪ সালে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল জেতার পর থেকেই সিন্ধুর (PV Sindhu) ছন্দপতন হয়। বড় কোনও টুর্নামেন্টে ওপেন পর্যায়ের শিরোপা জয়ের স্বাদ তিনি পাননি প্রায় সাত বছর ধরে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসের পর গোড়ালির চোট তাঁর কেরিয়ারের ওপর কালো মেঘের মতো নেমে এসেছিল। তবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে চলতি বছরের শুরু থেকেই তিনি ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন।

ম্যাচের লড়াই (PV Sindhu)
রবিবার ফাইনাল ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন জাপানের ঘরের মেয়ে আকানে ইয়ামাগুচি। গত চার বছরে একবারও ইয়ামাগুচিকে হারাতে না পারা সিন্ধুর জন্য এই ম্যাচটি ছিল এক কঠিন পরীক্ষা। তবে চাপের মুখে দাঁড়িয়ে সিন্ধু দেখালেন তার আসল জাত। প্রথম গেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন এবং ২১-১৭ ব্যবধানে গেমটি জিতে নেন। দ্বিতীয় গেমেও একই ধারার পুনরাবৃত্তি দেখা যায়। শুরুতে এগিয়ে থাকলেও ইয়ামাগুচি মাঝপথে মরিয়া হয়ে ফিরে আসার চেষ্টা করেন। এক সময় ১৪-৭ ব্যবধানে পিছিয়ে থেকেও তিনি ১৭-১৪ পর্যন্ত ব্যবধান কমিয়ে আনেন। তবে সিন্ধুর সুনিপুণ পরিকল্পনার সামনে শেষ পর্যন্ত হার মানতে হয় জাপানি তারকাকে। দ্বিতীয় গেমটিও ২১-১৭ ব্যবধানে জিতে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন অলিম্পিকে জোড়া পদকজয়ী এই শাটলার।
আরও পড়ুন: Dejan Dražić: ট্রফির খোঁজে সবুজ-মেরুন জার্সিতে দেজান ড্রাজিচ
আবেগের জয় ও ভবিষ্যৎ লক্ষ্য (PV Sindhu)
ম্যাচ শেষে আবেগপ্রবণ হয়ে কোর্টেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সিন্ধুকে। সাত বছরের দীর্ঘ অপেক্ষার পর এই জয় তার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়ের পর সিন্ধু জানান, এই সাফল্য তাঁর আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপাতত এই জয়ের ছন্দকে সঙ্গী করেই আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতে চান তিনি।



