Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেপালে চলমান রাজনৈতিক (Nepal Minister Cabinet) অস্থিরতার মধ্যেই নতুন করে সম্প্রসারিত হল অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা। সোমবার কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিন নতুন মন্ত্রী শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সামনে শপথ নেন কুলমান ঘিসিং, রামেশ্বরপ্রসাদ খনাল এবং ওমপ্রকাশ আরিয়াল। সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদের অধীনে প্রধানমন্ত্রী সুশীলা কার্কীর সুপারিশে এই তিনজনকে অন্তর্বর্তী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবারই মন্ত্রিত্ব বণ্টন (Nepal Minister Cabinet)
মন্ত্রিসভা সম্প্রসারণের পর সোমবারই মন্ত্রিত্ব বণ্টনও (Nepal Minister Cabinet) সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কী নিজের দখলে রেখেছেন বিদেশ, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য, কৃষি, পর্যটন ও তথ্যপ্রযুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রাক্তন আমলা রামেশ্বরপ্রসাদ খনাল। বিদ্যুৎ, জলসম্পদ, সেচ ও নগরোন্নয়ন-সহ পরিকাঠামো উন্নয়নের ভার দেওয়া হয়েছে কুলমান ঘিসিংকে। স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়ক দফতরের দায়িত্ব সামলাবেন ওমপ্রকাশ আরিয়াল।
ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হয় সুশীলাকে (Nepal Minister Cabinet)
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ইতিহাসে প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রী পদে বসেছেন (Nepal Minister Cabinet) সুশীলা কার্কী। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা, নেপালে সম্প্রতি হওয়া ছাত্র-যুব আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হন। যদিও প্রথমে আন্দোলনকারীদের একাংশ কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করেছিল। আবার আরেক অংশ বলেছিল, কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহ ওরফে বলেনের নাম। অবশেষে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হয় সুশীলাকে।
লোডশেডিং সমস্যার নিরসনে বড় ভূমিকা
বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় কুলমান ঘিসিংয়ের অবদান আজ নেপালে কিংবদন্তির মতো। ২০১৬ সালে বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশজুড়ে দীর্ঘস্থায়ী লোডশেডিং সমস্যার নিরসনে বড় ভূমিকা নেন। এক সময় দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত ছিল নেপাল। কুলমানের কৌশলগত পরিকল্পনায় সেই সঙ্কট অনেকটাই মিটেছে। তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়াকে সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন।

প্রধান চ্যালেঞ্জ
অন্যদিকে, রামেশ্বরপ্রসাদ খনাল দেশের অন্যতম অভিজ্ঞ অর্থনীতিবিদ ও প্রাক্তন অর্থসচিব। অর্থনীতি চাঙ্গা করা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যালান্স বজায় রাখাই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ। আইনমন্ত্রী হিসেবে ওমপ্রকাশ আরিয়াল সুপরিচিত এক আইনজীবী, যিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন।
আরও পড়ুন: Modi in WB: পুজোর আগে চতুর্থবার রাজ্যে মোদি, ফোর্ট উইলিয়ামে সেনা কনফারেন্সে জোর নিরাপত্তা
এই অন্তর্বর্তী সরকার কবে পর্যন্ত ক্ষমতায় থাকবে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলের নজর এখন নেপালের রাজনৈতিক গতিপ্রকৃতির দিকেই।


