Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্যসচেতন মানুষজন এখন পেট ভরানোর জন্য হাতে তুলে নিচ্ছেন আমন্ড (Dry Fruits), কাজু, মাখানা, কিশমিশ, খেজুর, আখরোট, পেস্তা ইত্যাদি। কারণ ড্রাই ফ্রুটস শুধু যে সুস্বাদু তাই নয়, তার সঙ্গে রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। কিন্তু অনেকেই প্রশ্ন করেন… এগুলো কি সারাক্ষণ, যে কোনও সময়ে খাওয়া যায়? নাকি দিনের নির্দিষ্ট সময় বেছে নেওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, ড্রাই ফ্রুটসের গুণাগুণ সবচেয়ে বেশি কার্যকর হয় তখনই, যখন সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খাওয়া হয়।

সকালে খাওয়ার খেলে কী হয়? (Dry Fruits)
সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখা আমন্ড ও আখরোট খাওয়া সবচেয়ে উপকারী। এতে হজমের উন্নতি হয়, পেট পরিষ্কার থাকে এবং সারাদিন শরীরে এনার্জি জোগায়। ভেজানো কিশমিশও সকালে খাওয়া ভাল, বিশেষত যেসব মহিলাদের মাসিকের সময়ে অতিরিক্ত রক্তপাত হয়। কারণ কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরে রক্তের ঘাটতি পূরণ করে।

মিড-মর্নিং স্ন্যাকস হিসাবে (Dry Fruits)
সকাল থেকে দুপুরের মাঝামাঝি সময়ে কাজু, আমন্ড, আখরোট খেলে শরীরে সতেজতা ও এনার্জি আসে। যারা অফিসে দীর্ঘক্ষণ কাজ করেন বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে চান, তাঁদের জন্য এই সময় ড্রাই ফ্রুটস খাওয়া বিশেষ কার্যকর।

ব্যায়ামের আগে ও পরে (Dry Fruits)
ড্রাই ফ্রুটসের গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় শরীরচর্চার পর খেলে এর প্রাকৃতিক সুগার ও স্বাস্থ্যকর ফ্যাট শরীরে কাজে লাগে। ফলে দ্রুত এনার্জি ফিরে আসে। ব্যায়ামের আগে খেজুর, পেস্তা বা এপ্রিকট খেলে চটজলদি এনার্জি মেলে। তাই জিম বা যোগাসনের আগে এগুলো খাওয়া যেতে পারে।
আদেও ওজন নিয়ন্ত্রণে করে? (Dry Fruits)
যারা ওজন কমাতে চান, তাঁদের জন্য সকালে খালি পেটে ভেজানো আমন্ড, আখরোট, কিশমিশ খুব উপকারী। এগুলোতে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। দুপুরে বা বিকেলে হালকা ক্ষুধা লাগলে অল্প পরিমাণে আমন্ড বা এক চামচ পিনাট বাটারও খেতে পারেন। এতে অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমবে।
মহিলাদের জন্য বিশেষ উপকারিতা! (Dry Fruits)
পিরিয়ডে অতিরিক্ত রক্তপাত হলে সকালে ভেজানো কিশমিশ খুবই কার্যকর। আবার যাঁরা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম এ ভোগেন, তাঁদের জন্য ম্যাগনেশিয়াম সমৃদ্ধ কুমড়োর বীজ, বাদাম বা আখরোট রাতের খাবারের স্যুপে মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে শারীরিক অস্বস্তি কমে।
আরও পড়ুন: 18 September Horoscope: সূর্যের কন্যা রাশিতে গোচর, মুখোমুখি শনি-সূর্য, জানুন কার ভাগ্যে কী আছে লেখা?
সন্ধ্যায় খাওয়ার সময় খেলে কি হয়?
সন্ধ্যার টিফিনের সময় ভেজানো এপ্রিকট খাওয়া ভাল। এতে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে এবং শরীরকে হালকা রাখে। সন্ধ্যায় বাদাম বা মাখানাও চমৎকার বিকল্প হতে পারে।
রাতে কেন খাওয়া উচিত নয়?
পুষ্টিবিদরা বলেন, রাতে ড্রাই ফ্রুট খাওয়ার অভ্যাস একেবারেই ঠিক নয়। কারণ এগুলোতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যার হজম প্রক্রিয়া ধীরগতির। রাতে শরীরের মেটাবলিজম কমে যায়, ফলে ড্রাই ফ্রুটস খেলে অস্বস্তি, হজমের সমস্যা বা গ্যাস-অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে।



