Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জর্দা পোলাও (Zarda Pulao) বাঙালি ও উত্তর ভারতীয় রান্নার এক জনপ্রিয় মিষ্টি ভাতের পদ। উৎসব, পুজো বা বিশেষ দিনের মেনুতে বাজিমাত করতে পারে এই মিষ্টি স্বাদের পোলাও। সুগন্ধি চাল, দুধ, চিনি, ঘি ও নানা রকম ড্ৰাই ফ্রুইটস দিয়ে খুব সহজেই বাড়িতে বানানো যায় এই মিষ্টি পোলাও।
কী কী লাগবে? (Zarda Pulao)
বাসমতি বা গোবিন্দভোগ চাল – ২ কাপ
চিনি – ১ থেকে ১.২৫ কাপ
ঘি – ৪ টেবিল চামচ
দুধ – ১ কাপ
কাজু – ১০-১২টি
কিশমিশ – ২ টেবিল চামচ
বাদাম – ৮-১০টি
ছোট এলাচ – ৪টি
দারচিনি – ১ টুকরো
লবঙ্গ – ৩টি
তেজপাতা – ১টি
জাফরান – সামান্য (Zarda Pulao)
গরম জল – প্রয়োজনমতো
কমলা বা হলুদ ফুড কালার – অল্প একটু
বানাবেন কিভাবে? (Zarda Pulao)
প্রথমে চাল ভালো করে ধুয়ে ২০-৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে নিন। কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিন। সুগন্ধ বের হলে চাল দিয়ে ২-৩ মিনিট হালকা আঁচে ভেজে নিন।
এবার প্রয়োজনমতো গরম জল দিয়ে চাল প্রায় ৮০ শতাংশ সেদ্ধ করুন। চাল ঝরিয়ে আলাদা করে রাখুন। অন্য পাত্রে বাকি ঘি গরম করে কাজু ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন।
একই পাত্রে দুধ, চিনি, জাফরান এবং সামান্য ফুড কালার দিয়ে ফুটতে দিন। চিনি গলে গেলে সেদ্ধ চাল দিয়ে আলতো করে মিশিয়ে দিন। ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ভাজা কাজু, কিশমিশ ও বাদাম ছড়িয়ে দিন।
আরও পড়ুন: August 2026 Dry Day: অগাস্টে একাধিক ‘ড্রাই ডে’, কোন কোন দিনে বন্ধ থাকবে মদের দোকান?
গ্যাস বন্ধ করে আরও ৫ মিনিট ঢেকে রাখুন। সুগন্ধি, ঝরঝরে ও মিষ্টি জর্দা পোলাও পরিবেশনের জন্য একেবারে রেডি। খাবার শেষে মন মাতাবে গন্ধে ও স্বাদে।


