Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আশ্বিন মাসের হাওয়া বইতে শুরু (Weather Report) করেছে। পুজোর প্রস্তুতিতে যখন জোর কদমে ব্যস্ত বঙ্গবাসী, ঠিক তখনই আকাশের মুখ ভার। এখনও বিদায় নেয়নি বর্ষা। বরং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সক্রিয়তায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ-বৃষ্টি আর ঝোড়ো হাওয়া নিয়ে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের প্রভাবে কী ঘটছে? (Weather Report)
সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল (Weather Report)। বর্তমানে সেটি পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে এবং প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্র থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে, যা রাজ্যের বৃষ্টিপাতের মূল কারণ হয়ে উঠছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Report)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী (Weather Report) থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল (৭–২০ সেন্টিমিটার)। শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শনিবারের জন্য দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির হাতছানি
শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Sheikh Hasina: ভোটাধিকার হারালেন শেখ হাসিনা, বাংলাদেশে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!
কলকাতার পরিস্থিতি
১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে জল জমার সমস্যাও দেখা দিতে পারে।


